Highest FD Interest Rate: সবথেকে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক? ফিক্সড ডিপোজিটের কামাল

Published : Jul 31, 2026, 05:33 PM IST
Highest FD Interest Rate

সংক্ষিপ্ত

Highest FD Interest Rate: কানাড়া ব্যাঙ্ক ৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের বার্ষিক ৩-৬.৬০% পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই হার আবার ৩-৭.১০ শতাংশ। পাশাপাশি ব্যাঙ্কের তরফে সর্বোচ্চ ৬.৬০% সুদ পাওয়া যাচ্ছে ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে।

Highest FD Interest Rate: নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন পেতে বহু বিনিয়োগকারী ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। কিন্তু শুধু টাকা রাখলেই তো হবে না, এটাও জানতে হবে যে, কোন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সবথেকে বেশি সুদ দিচ্ছে (Best fixed deposit interest rates in India)। অন্যদিকে, চলতি বছরে একাধিক ব্যাঙ্ক আবার তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধনও করেছে। ফলে, এই মুহূর্তে দেশের কোন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ঠিক কত সুদ দিচ্ছে? অবশ্যই জেনে রাখা জরুরি (Highest FD Interest Rate)। 

সবথেকে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক?

কানাড়া ব্যাঙ্ক ৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের বার্ষিক ৩-৬.৬০% পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই হার আবার ৩-৭.১০ শতাংশ। পাশাপাশি ব্যাঙ্কের তরফে সর্বোচ্চ ৬.৬০% সুদ পাওয়া যাচ্ছে ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে। একই মেয়াদে আবার প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.১০% সুদ। এছাড়া ৮০ বছর বা তার বেশি বয়সী সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৪৪৪ দিন এবং ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে অতিরিক্ত ০.১০% সুদ দিচ্ছে কানাড়া ব্যাঙ্ক। 

অন্যদিকে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের সুদ দিচ্ছে ২.৭০ শতাংশ থেকে ৬.৬৫ শতাংশ পর্যন্ত এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে ৩.২০ শতাংশ থেকে ৭.১৫ শতাংশ। এই ব্যাঙ্কেও ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের সুবিধা রয়েছে। সাধারণ গ্রাহকরা পাবেন ৬.৬৫% এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.১৫% সুদ। অপরদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৬.৪৫% সুদ এবং প্রবীণ নাগরিকদের ৬.৯০% সুদ। এইচডিএফসি ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৬.৫০% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৭.০০% সুদ। আইসিআইসিআই ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৬.৫০% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৭.০০% সুদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৬.৭০% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৭.২০% সুদ। ব্যাঙ্ক অফ বরোদা সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৬.৭৫% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৭.২৫% সুদ। 

ফিক্সড ডিপোজিটের কামাল

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৬.৭০% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৭.২০% সুদ। ইন্ডিয়ান ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৬.৮০% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৭.৩০% সুদ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৭.০০% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৭.৫০% সুদ। ইয়েস ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৭.১০% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৭.৬০% সুদ। বন্ধন ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৭.৭৫% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৮.২৫ শতাংশের কাছাকাছি। ডিসিবি ব্যাঙ্কও সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৭.৭৫% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৮.২৫ শতাংশের কাছাকাছি সুদ।

এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৭.২৫% সুদ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫% সুদ। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের দিচ্ছে সর্বাধিক ৮.০৫% সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বাধিক ৮.৫৫% সুদ। 

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। আপনি কোন ব্যাঙ্কে টাকা রাখবেন, সেটা আমরা বলে দিতে পারিনা। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Stock Market Update: ২৪,৪০০-এর দিকে এগোচ্ছে নিফটি, রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল বাজাজ ফিন্যান্স
Gold Price: খারাপ খবর! শুক্রবারে বেড়ে গেল সোনার দাম, এক ক্লিকে জেনে নিন কোন শহরে সোনার দাম কত