EPFO Latest Update: প্রায় ৩৪ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে মোট ১.৪৪ লক্ষ কোটি টাকার সুদ জমা করার কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ, প্রত্যেকটি অ্যাকাউন্টে ধাপে ধাপে সুদ জমা করা রকা চলতে থাকবে। কিন্তু আপনার অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে কি না, সেটা কীভাবে বুঝবেন? আপনাকে সেটা নিজেকেই চেক করতে হবে।
EPFO Latest Update: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees' Provident Fund Organisation) তথা EPFO-এর তরফে ২০২৫-২৬ অর্থবর্ষের নিরিখে ৮.২৫% হারে সুদের টাকা সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করা শুরু হয়ে গেছে। গত ১৫ জুলাই থেকেই ধাপে ধাপে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা হওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইপিএফও। প্রসঙ্গত, EPFO তাদের সম্পূর্ণ ডেটাবেস সিস্টেমকে (EPFO latest news) একটি সেন্ট্রালাইজড ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত করেছে। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে দ্রুত পিএফ-এর টাকা তোলা, চাকরি পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে পিএফ (PF) অ্যাকাউন্ট স্থানান্তর, অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে স্বয়ংক্রিয় সিস্টেমের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, টাকা তোলার সহজ প্রক্রিয়া এবং যেকোনো পিএফ অফিস থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর পরিষেবাগুলিকে সহজে পাওয়ার বন্দোবস্ত।
পিএফ অ্যাকাউন্টে ৮.২৫% হারে সুদ জমা পড়তে শুরু করেছে
জানা গেছে, প্রায় ৩৪ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে মোট ১.৪৪ লক্ষ কোটি টাকার সুদ জমা করার কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ, প্রত্যেকটি অ্যাকাউন্টে ধাপে ধাপে সুদ জমা করা রকা চলতে থাকবে। কিন্তু আপনার অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে কি না, সেটা কীভাবে বুঝবেন? আপনাকে সেটা নিজেকেই চেক করতে হবে। তাই সবার প্রথমে EPFO Member Passbook Portal-এ ১২ সংখ্যার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করতে হবে। এরপর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে OTP যাচাই করে Passbook Lite-এ গিয়ে সাম্প্রতিক জমা এবং কত টাকা তোলা হয়েছে ও অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স আপনি চেক করতে পারবেন।
পাশাপাশি UMANG অ্যাপের মাধ্যমেও ইপিএফ ব্যালেন্স, মাসিক টাকা জমা হওয়ার তথ্য এবং বিভিন্ন পরিষেবা ব্যবহার করা সম্ভব। UAN লিঙ্ক করার পর, সহজেই অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখা আপনি দেখতে পারবেন। এমনকি, SMS পরিষেবার মাধ্যমেও পুরো তথ্য আপনি জানতে পারবেন। মোবাইল নম্বর থেকে 7738299899-তে 'EPFOHO' স্পেস দিয়ে UAN লিখে একটা SMS পাঠালেই আপনার সর্বশেষ প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স এবং কত টাকা জমা পড়েছে, সেই তথ্য পাওয়া যাবে।
কীভাবে চেক করবেন আপনি?
অন্যদিকে, বিভিন্ন ক্যাটাগরির আওতায় ইপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকরা তাদের প্রাপ্য বা যোগ্য টাকার পরিমাণ সম্পর্কেও জানতে পারবেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত, অগ্রিম ক্লেইমের (advance claims) একটি বড় অংশ, যেগুলো সম্পূর্ণভাবে কেওয়াইসি (KYC) সংযুক্ত এবং ভেরিফায়েড সেগুলি এখন থেকে অটো-সেটলমেন্টের মাধ্যমে প্রসেস করা হবে। অটো-সেটলমেন্টের ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে বলে জানানো হয়েছে। গোটা প্রক্রিয়াটি কেন্দ্রীয় পেমেন্ট পরিকাঠামোর মাধ্যমে সম্পন্ন করা হবে এবং দ্রুততর ইলেকট্রনিক পেমেন্ট চ্যানেলের সাহায্যে তা পরিচালনা করা হবে। এর ফলে, টাকা তোলার দিনই ইপিএফ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

