কীভাবে আবেদন করবেন ই-প্যান কার্ড, জেনে নিন সহজ পদ্ধতি

Published : Jul 17, 2020, 01:39 PM IST
কীভাবে আবেদন করবেন ই-প্যান কার্ড, জেনে নিন সহজ পদ্ধতি

সংক্ষিপ্ত

   এবার থেকে অনলাইনে সহজেই পাওয়া যাবে  ই-প্যান কার্ড ই-প্যানের জন্য আবেদন করতে হলে প্রথমে আয়কর দফতরের ওয়েবসাইটে যেতে হবে সাবমিট করার পরে গ্রাহকদের মোবাইলে ওটিপি আসবে অনলাইনেই গ্রাহকেরা সহজেই প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন

আধার কার্ড যেমন আপনার নাগরিকত্বের পরিচয়। তেমনি আধার কার্ডের মতোনই প্রতিটা ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ একটি নথি হল প্যান কার্ড। প্রতিটা  ক্ষেত্রেই এখন বাধ্যতামূলক করা হয়েছে প্যান কার্ড। যত দিন যাচ্ছে এই প্যান কার্ডের গুরুত্ব বাড়ছে। ভারতকে ডিডিটাল করার লক্ষ নিয়ে এক বড় পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্মার্ট করার তাগিদে সব কিছুই এখন স্মার্ট। বিভিন্ন দফতরে প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে এই প্যান কার্ডও এখন বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক সাধারণ মানুষের কাছেই প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।  যা আয়কর প্রদানের সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। পাশপাশি ব্যাঙ্কের কাজেও লাগে এই প্যান কার্ড। 

আরও পড়ুন-ঘামের গন্ধেই ঘুম হবে গভীর, বাড়বে সঙ্গমের ইচ্ছাও, জানাল গবেষণা...

 এবার থেকে অনলাইনে আবেদন করলে সহজেই পাওয়া যাবে এই ই-প্যান কার্ড। এখনও পর্যন্ত যাদের এই ই-প্যান কার্ড নেই তারা কীভাবে আবেদন করবেন ই-প্যান কার্ডের। প্রথমত, গ্রাহকদের বৈধ আধার কার্ড এবং রেজিস্টার কড়া মোবাইল নম্বর। ই-প্যানের জন্য আবেদন করতে হলে প্রথমে আয়কর দফতরের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে গ্রাহকদের নিজস্ব আধার কার্ডের নম্বর দিয়ে তারপর সাবমিট করতে হবে। সাবমিট করার পরে গ্রাহকদের মোবাইলে ওটিপি আসবে। তারপরই সেটা দিতে হবে। এটা করার পরে গ্রাহকদের ১৫ ডিজিটের একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে। প্রয়োজনমত গ্রাহকেরা সেই নম্বরের সাহায্যে প্যান কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন। 

আরও পড়ুন-হাতের মুঠোয় মুদিখানার ভান্ডার, পাড়ার ছোট দোকান থেকে হকাররা সবাই এবার 'জিওমার্টে'...

 

সেখান থেকে অনলাইনেই গ্রাহকেরা সহজেই তা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আরও  একটি কপি গ্রাহকদের মেল আইডি তেও পাঠিয়ে দেওয়া হবে। এই প্যান কার্ড না থাকলে অনেক অসুবিধাতেই পড়তে হবে।বিশেষত ব্যাঙ্কের একাধিক পরিষেবা নেওয়ার সময়েও এটি কাজে লাগে। আর সেই কারণেই সকলেরহ কথা মাথায় রেখেই এই পরিষেবা আনা হয়েছে গ্রাহকদের জন্য। যার ফলে গ্রাহকদের যথেষ্ট সুবিধা হবে বলে মনে করা হচ্ছে । খুব সহজেই যে কোনও গ্রাহক এই সুবিধা নিতে পারবেন। শুধু তাই নয়,  পাশপাশি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাও বাধ্যতামূলক করা হয়েছে। কোন রকম কাগজ ছাড়াই  সহজেই আবেদন করা যাবে প্যান কার্ড। খুব অল্প সময়ের মধ্যেই এটি করা যাবে। মনে করা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া তৈরি করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পাশাপাশি করদাতাদেরও অনেকটাই সুবিধা হবে। আরও জানানো হয়েছে এই আবেদন করার জন্য কোনরকম খরচ করতে হবে না।

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Gold Price: গতকালের তুলনার কতটা বদল হল দাম? রইল বিভিন্ন শহরে সোনার রেট
Stock Market Update: নিফটি ২৫,৭০০ এর কাছাকাছি, বুধবার ব্যাজারের অবস্থা ঠিক কেমন?