IndiGo Flight Fare: একধাক্কায় অনেকটাই বাড়ছে ইন্ডিগোর বিমান ভাড়া! প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য টিকিটের দাম কত হচ্ছে?

Published : Oct 06, 2026, 12:47 PM IST
IndiGo Flight Fare: একধাক্কায় অনেকটাই বাড়ছে ইন্ডিগোর বিমান ভাড়া! প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য টিকিটের দাম কত হচ্ছে?

সংক্ষিপ্ত

IndiGo Flight Fare: বিমানের জ্বালানির দাম বৃদ্ধির কারণে, একধাক্কায় ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটের ভাড়া অনেকটাই বাড়িয়ে দিল ইন্ডিগো। ডোমেস্টিক ফ্লাইটে ১৩০০ টাকা এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে ১০ হাজার টাকা পর্যন্ত ফুয়েল সারচার্জ বাড়ানো হয়েছে। উৎসবের মরশুমে এই ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রীদের জন্য বড়সড় ধাক্কা।

IndiGo Flight Fare: দেশের অন্যতম বড় বিমান সংস্থা ইন্ডিগো তাদের ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটের ভাড়া বাড়াল। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে ভাড়া ১০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ৬ অক্টোবর থেকেই নতুন এই ভাড়া কার্যকর হয়েছে (IndiGo Flight Fare)। ইন্ডিগো জানিয়েছে, বিমানের জ্বালানির (এটিএফ) দাম হু হু করে বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডোমেস্টিক ফ্লাইটে দূরত্বের ওপর ভিত্তি করে ভাড়া বাড়ানো হয়েছে। ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় ৩৭৫ টাকা এবং ৫০১ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় ৬০০ টাকা নতুন চার্জ ধার্য করা হয়েছে।

একধাক্কায় অনেকটাই বাড়ছে ইন্ডিগোর বিমান ভাড়া! 

২০০০ কিলোমিটারের বেশি দূরত্বের ডোমেস্টিক ফ্লাইটে ১৩০০ টাকা ফুয়েল চার্জ দিতে হবে। আগে এই চার্জগুলি ছিল যথাক্রমে ২৭৫, ৪০০ এবং ৯৫০ টাকা। ভারতে এখন বিমানের জ্বালানির দাম লিটার প্রতি ১৩৭ টাকা। অক্টোবরেই জ্বালানির দাম ১৬ টাকা বাড়ানো হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, গত দশ বছরের মধ্যে বর্তমানে বিমানের জ্বালানির পিছনে কোম্পানিগুলিকে সবচেয়ে বেশি খরচ করতে হচ্ছে। ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রেও রুট ও দূরত্বের ওপর ভিত্তি করে ১০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ কিলোমিটারের কম দূরত্বের ফ্লাইটে ৫০০ টাকা এবং তার বেশি দূরত্বের জন্য ১০০০ টাকা সারচার্জ লাগবে।

প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য টিকিটের দাম কত হচ্ছে?

মধ্যপ্রাচ্য, জিসিসি ভুক্ত দেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং উত্তর-পূর্ব এশিয়ায় যাওয়ার জন্য ৫৫০০ টাকা অতিরিক্ত দিতে হবে। আফ্রিকার দেশগুলির জন্য এই চার্জ ৬০০০ টাকা। অপরদিকে, ইউরোপের মতো দূরপাল্লার ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি, অর্থাৎ ১০,০০০ টাকা সারচার্জ ঘোষণা করা হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, গত মাসের তুলনায় বিমানের জ্বালানির দাম ১৪ শতাংশেরও বেশি বেড়েছে। গত এক দশকের মধ্যে এটিএফ-এর দাম এখন প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিমান সংস্থাগুলোর মোট খরচের একটা বড় অংশই যায় জ্বালানির পেছনে। তাই বর্তমান পরিস্থিতিতে কোম্পানির আর্থিক কাঠামো ও দৈনন্দিন পরিষেবা ঠিক রাখতে বাধ্য হয়েই এই সারচার্জ চাপানো হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে। তারা ভাড়া বাড়ানোর পর অন্যান্য বিমান সংস্থাও খুব শিগগিরই একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Credit Score: ক্রেডিট স্কোর কম? সিবিলে ম্যাজিক দেখাবে এই ৬টি সহজ ট্রিকস
Gold and silver prices Today: ভূ-রাজনৈতিক উত্তেজনায় সোনার রূপোর দামে পতন! দেশের কোন কোন শহরে কত দামে বিকোচ্ছে?