LIC Best Scheme: প্রতিদিন মাত্র ১৩০ টাকা করে জমিয়ে কন্যা সন্তানের জন্য পাবেন ২৭ লক্ষ? এলআইসি-র বিরাট স্কিম

Published : Jun 26, 2026, 02:35 PM IST

LIC Best Scheme: মেয়ের পড়াশোনা কিংবা বিয়ের খরচের চিন্তা করছেন? LIC-র একটি স্কিম আপনাকে এই চিন্তা থেকে মুক্তি দিতে পারে। দীর্ঘমেয়াদী এই সঞ্চয় প্রকল্পে অল্প অল্প করে টাকা জমিয়ে মেয়ের ভবিষ্যতের জন্য বড় ফান্ড তৈরি করা সম্ভব।

PREV
15
দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প

পরিবারে মেয়ে জন্মালেই বাবা-মায়েরা তাঁর পড়াশোনা এবং বিয়ের খরচের কথা ভাবতে শুরু করে দেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই খরচ ক্রমশ বাড়তে থাকায় দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্পগুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ধরনের কিছু বিমা এবং বিনিয়োগ প্রকল্প এখন অনেকেরই নজর কাড়ছে (LIC best scheme)।

25
প্রতিদিন ১৩০ টাকা করে জমান

যারা রোজ বড় অঙ্কের টাকা জমাতে পারেন না, তাদের জন্য এই স্কিমটি দারুণ হতে পারে। প্রতি মাসে নিয়ম করে টাকা জমালে কয়েক বছর পরেই একটা বড় ফান্ড তৈরি করা সম্ভব। তার ফলে, ভবিষ্যতে বড় খরচ সামলাতে সুবিধা হয়। এই স্কিমটির নাম হল, এলআইসি কন্যাদান পলিসি (best LIC scheme for investment)। হিসেব বলছে, প্রতিদিন যদি কেউ ১৩০ টাকা করে জমাতে পারেন, তাহলে মাসে দাঁড়াচ্ছে প্রায় ৩,৬০০-৩,৯০০ টাকা। আর এই পলিসিটির মোট মেয়াদের চেয়ে ৩ বছর কম সময় ধরে আপনাকে প্রিমিয়াম দিতে হবে। যদি মেয়াদ ২৫ বছরের হয়, তাহলে আপনাকে মাত্র ২২ বছর প্রিমিয়াম দিলেই হবে।

35
২৫ বছর মেয়াদ

এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল, এখানে সঞ্চয়ের সঙ্গে বিমার সুরক্ষাও পাওয়া যায়। পলিসির মেয়াদের মধ্যে কোনও দুর্ঘটনা ঘটলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তাই বিনিয়োগকারীরা নিশ্চিন্ত থাকতে পারেন। সাধারণত ২৫ বছর মেয়াদের জন্য নেওয়া হয় এটি। মেয়াদ শেষে আপনি প্রায় ২৭ লক্ষ টাকার এককালীন অর্থ পাবেন (এলআইসি-র ঘোষিত বোনাসের ওপর ভিত্তি করে)।

45
আছে কর ছাড়ের সুবিধা

দীর্ঘমেয়াদী সঞ্চয়ে উৎসাহ দিতে আয়কর আইনের অধীনে বেশ কিছু ছাড়ও পাওয়া যায়। তাই এই স্কিমে বিনিয়োগ করলে শুধু টাকাই জমে না, ট্যাক্সও বাঁচে। মধ্যবিত্ত পরিবারে এই স্কিমটি জনপ্রিয় হওয়ার এটা একটা বড় কারণ। প্রদত্ত প্রিমিয়াম ধারা 80C-এর অধীনে কর ছাড়ের (সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত) যোগ্য এবং মেয়াদ পূর্তিতে প্রাপ্ত চূড়ান্ত অর্থ আয়কর আইনের ধারা 10(10D)-এর অধীনে করমুক্ত।

55
ভবিষ্যতের আর্থিক প্রয়োজন

ভবিষ্যতের আর্থিক প্রয়োজন আগে থেকে ভেবে পরিকল্পনা করলে এই ধরনের স্কিম খুব কাজে দেয়। ছোট ছোট সঞ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে বড় আর্থিক সুরক্ষায় পরিণত হয়। মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাওয়া বাবা-মায়ের জন্য এটি একটি পরিকল্পিত পদক্ষেপ।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories