LIC Tech Term Plan: ৫০ লাখ টাকার জীবন বিমা! ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের জন্য এলআইসি-র দারুণ প্ল্যান

Published : Oct 30, 2026, 02:54 PM IST

এলআইসি (LIC) গ্রাহকদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে 'নিউ টেক-টার্ম' (New Tech-Term) ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়। তাই বাজারের ওঠানামায় আপনার বিমার কোনও ক্ষতি হবে না।

PREV
14
এলআইসি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান

এলআইসি (LIC) গ্রাহকদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে 'নিউ টেক-টার্ম' (New Tech-Term) ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়। তাই বাজারের ওঠানামায় আপনার বিমার কোনও ক্ষতি হবে না। তবে এই পলিসিতে কোনও বোনাস বা মেয়াদ শেষের পর রিটার্ন মেলে না। কিন্তু পলিসি চলাকালীন বিমাকারীর মৃত্যু হলে, নমিনি পুরো সাম অ্যাসিওর্ড (Sum Assured) বা বিমার টাকা পেয়ে যাবেন।

24
যোগ্যতা ও বৈশিষ্ট্য

১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কোনও ব্যক্তি এই প্ল্যানে যুক্ত হতে পারবেন। আপনি নিজের সুবিধা মতো ১০ থেকে ৪০ বছর পর্যন্ত পলিসির মেয়াদ বেছে নিতে পারেন। বিমাকারীরা সর্বোচ্চ ৮০ বছর বয়স পর্যন্ত এই কভারেজ পাবেন। এলআইসি-র এই টেক-টার্ম প্ল্যানটি শুধুমাত্র অনলাইনেই কেনা যায়। আপনাকে এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে। এটি অনলাইন প্ল্যান হওয়ায় কোনও এজেন্টকে কমিশন দেওয়ার ঝামেলা নেই।

34
বিশেষ ছাড় ও সুবিধা

এলআইসি মহিলা এবং যাঁরা ধূমপান করেন না, তাঁদের জন্য এই প্ল্যানে দারুণ সব ছাড় দিচ্ছে। মেডিক্যাল টেস্টের পর ধূমপায়ী নন এমন গ্রাহকরা প্রিমিয়ামে ৩০% পর্যন্ত ছাড় পেতে পারেন। এলআইসি পুরুষদের তুলনায় মহিলাদের প্রিমিয়ামের হার অনেকটাই কম রেখেছে। আপনি বিমার অঙ্ক ৫০ লাখ টাকার বেশি করলে প্রিমিয়ামের হার আরও কমে যাবে। তবে এই প্ল্যানে আপনাকে ন্যূনতম ৫০ লাখ টাকার বিমা করতেই হবে।

44
আবেদনের প্রয়োজনীয় নথি

আপনি আবেদন করার সময় পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড (PAN Card) বা ভোটার আইডি (Voter ID) জমা দেবেন। ঠিকানার প্রমাণপত্র হিসেবে ইলেকট্রিক বিল দিতে পারেন। চাকরিজীবীরা আয়ের প্রমাণ হিসেবে গত ৩ থেকে ৬ মাসের স্যালারি স্লিপ (Salary Slip) জমা দেবেন। আর আপনি যদি ব্যবসায়ী হন, তবে গত ৩ বছরের আয়কর রিটার্নের (ITR) নথি দিতে হবে। এর পাশাপাশি আপনাকে প্রয়োজনীয় মেডিক্যাল টেস্টের রিপোর্টও জমা করতে হবে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories