সোনার দাম কমা এবং বিয়ের মরশুমের কারণে ভারতে গয়নার চাহিদা বাড়ছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। উৎসবের মরশুমে সারা ভারতে সোনার দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে এবং গয়না, বার ও কয়েনের বিক্রি বেশ ভালো হয়েছে। ক্রেতারা এখন হালকা গয়না বেশি পছন্দ করছেন। বিভিন্ন অফার এবং নতুন ডিজাইনের কারণে দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে।
25
ধনতেরাস ও দীপাবলিতে সোনার বিক্রি
বাজার বিশেষজ্ঞদের নজর এখন সোনার দামের ওঠানামার দিকে। গত এক মাসে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারেও সোনার দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। ১৭ নভেম্বর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম নেমে আসে প্রায় ১.৩৯ লক্ষ টাকায়। অথচ এক মাস আগেও এই দাম ছিল প্রায় ১.৫০ লক্ষ টাকা। অর্থাৎ, এক মাসের ব্যবধানে প্রায় ৮ শতাংশ সস্তা হয়েছে সোনা। ফলে বিয়ের মরশুমে যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে এই দরপতন যথেষ্ট গুরুত্বপূর্ণ।
35
১৮ নভেম্বরের বাজারদর
১৮ নভেম্বরের বাজারদর অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২৬০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ১৫০ টাকা। একদিনে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২,৭৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২,৫৫০ টাকা। অর্থাৎ, একদিনেই সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। তবে এই দাম বিভিন্ন বাজার ও বিক্রেতার ক্ষেত্রে কিছুটা আলাদা হতে পারে। এর সঙ্গে GST ও গয়নার মেকিং চার্জ যুক্ত হবে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের উপর চাপ তৈরি হয়েছে মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার সংক্রান্ত প্রত্যাশার কারণে। মার্কিন ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার আরও বাড়াতে পারে, এমন সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সোনা কেনার আগ্রহ কিছুটা কমেছে।
55
গোল্ড ইটিএফ-এ বিনিয়োগকারীদের আগ্রহ
দাম কমা সত্ত্বেও ভারতীয় গোল্ড ইটিএফ-এ টানা পঞ্চম মাসে বিনিয়োগ বেড়েছে। মানুষ দাম কমাকে কেনার সুযোগ হিসেবে দেখছেন। ১৮ নভেম্বর কত হল ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম?
১৮ নভেম্বরের বাজারদর অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২৬০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ১৫০ টাকা। একদিনে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২,৭৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২,৫৫০ টাকা। অর্থাৎ, একদিনেই সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। তবে এই দাম বিভিন্ন বাজার ও বিক্রেতার ক্ষেত্রে কিছুটা আলাদা হতে পারে। এর সঙ্গে GST ও গয়নার মেকিং চার্জ যুক্ত হবে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.