Bank Holidays: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তালিকা অনুযায়ী ২০২৬ সালের মার্চ মাসে ভারতের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে একাধিক ছুটি রয়েছে। হোলি থেকে ঈদ - একাধিক উৎসব রয়েছে মার্চ মাসে।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তালিকা অনুযায়ী ২০২৬ সালের মার্চ মাসে ভারতের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে একাধিক ছুটি রয়েছে। হোলি থেকে ঈদ - একাধিক উৎসব রয়েছে মার্চ মাসে। তাই ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কিছু পরিকল্পনা করার আগে ছুটির তালিকা দেখে নিন।
210
৫টি রবিবার
মার্চ মাসে ৫টি রবিবার পড়েছে। তাই ব্যাঙ্ক কর্মীদের ৫টি ছুটি বরাদ্দ। তারিখগুলি হল- ১, ৮, ১৫, ২২ ও ২৯। পাশাপাশি দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ছুটি থাকে একাধিক ব্যাঙ্ক। সেক্ষেত্রে ৭ ও ২১ মার্চ বন্ধ থাকতে পারে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি।
310
হোলি বা দোলযাত্রা
২ মার্চ রবিবার হোলিকা দহন অনুষ্ঠান, এদিন রবিবার থাকায় সাধারণ ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরের দিন, ৩ মার্চ হোলি বা দোলযাত্রা। এই দিন দেশের প্রায় সব রাজ্যেই ছুটি থাকে ব্যাঙ্ক। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ দেশের প্রায় সমস্ত এলাকার ব্যাঙ্কই বন্ধ থাকবে। তবে পরের দিন ৪ মার্চ ধুলতি অনুষ্ঠানের জন্য আগরতলা, আহমেদাবাদ, আইজল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, ইম্ফল, ইটানগর, জম্মু, কানপুর, লখনউ, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিলং এবং শিমলায় ব্যাংক বন্ধ থাকবে।
১৩ মার্চ- চাপচার কুট উপলক্ষ্যে আইজল, জম্মুতে ব্যাঙ্ক বন্ধ
১৭ মার্চ শবে কদর উপলক্ষ্যে ইম্ফল, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ মার্চ গুধি পদওয়া / উগাদি উত্সব / তেলেগু নববর্ষের দিন / সাজিবু নংমাপানবা (চেইরাওবা) /১লা নবরাত্র
বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি, শ্রীনগর এবং বিজয়ওয়াড়ায় ব্যাংক বন্ধ থাকবে।
510
ঈদের ছুটি
২০ মার্চ বা ২১ মার্চ ঈদ বা রমজান উপলক্ষ্যে দেশের প্রায় সব দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। রমজানের ছুটি সর্বদাই আগের দিন বা কয়েক দিন আগে ঘোষণা করা হয়। তাই মার্চের শেষে শুক্র বা শনিবার ছুটি থাকতে পারে।
610
রাম নবমী
২৬ মার্চ এবার রাম নবমী পড়েছে। সেই উপলক্ষ্যে মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে কোনও কোনও রাজ্যে ২৭ মার্চ রাম নবমী পালন করা হয়। সেইরাজ্যগুলিতে ২৭ মার্চ বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজ কর্ম।
710
মহাবীর জয়ন্তী
৩১ মার্চ মঙ্গলবার পড়েছে মহাবীর জয়ন্তী। সেই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশের প্রায় সমস্ত রাজ্যে।
810
ব্যাঙ্ক বন্ধেও পরিষেবা অব্যাহত
ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা বন্ধ করা হবে না। লেনদেন সম্পূর্ণরূপে চলবে। এটিএম পরিষেবাও বন্ধ করা হবে না।
910
সমস্যা হবে
ব্যাঙ্ক বন্ধ থাকবে সমস্য়া হবে KYC বা ব্যাঙ্কে গিয়ে যে সব কাজ করতে হয় সেগুলি। বড় অঙ্কের টাকা লেনদেন বা লকারে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই ছুটির তালিকা দেখেই পরিকল্পনা করতে পারে।
1010
ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই ছুটি
ফেব্রুয়ারি মাসের শেষ দিন অর্থাৎ ২৮ তারিখ পড়েছে শনিবার। দ্বিতীয় শনিবার হওয়ায় অনেক ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর ১ মার্চ রবিবার, বন্ধ থাকবে ব্যাঙ্ক। মাঝে মাত্র একদিন যেতে হবে অফিসে। তারপরই দোল যাত্রা উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.