অদম্য মানসিক শক্তি আর অটুট বিশ্বাসকে সঙ্গী করে হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা মজিদুল। সাদা পোশাক পরে জাতীয় সড়ক ধরে একাই এগিয়ে চলেছেন তিনি। মাথাভাঙা থেকে মক্কায় হজ করতে যাচ্ছেন পায়ে হাঁটেই। 

পায়ে হেঁটেই পৌঁছে যাবেন সৌদি আরব। হজ সেরে সেখান থেকে আবারও ফিরে আসবেন। এমনই পণ করে ভারতের জাতীয় পতাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মজিদুল। সাদা পোশাক পরে পিঠে ব্যাগ বেঁধে জাতীয় পতাকাকে সঙ্গী করে জাতীয় সড়ক ধরে একা একাই এগিয়ে চলছেন মজিদুল। পথ চলতি মানুষের সঙ্গে কথাবার্তাও বলছেন। আগামী তিন বছর এমন করে হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মজিদুলের সৌদি যাত্রা

অদম্য মানসিক শক্তি আর অটুট বিশ্বাসকে সঙ্গী করে হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা মজিদুল। সাদা পোশাক পরে জাতীয় সড়ক ধরে একাই এগিয়ে চলেছেন তিনি। বহুদিনের লালিত স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি এই দীর্ঘ যাত্রায় বেরিয়েছেন। প্রায় তিন বছরেরও বেশি সময় লাগতে পারে সৌদি আরবে পৌঁছাতে—এমনটাই অনুমান তাঁর। গত ১৩ ফেব্রুয়ারি মাথাভাঙ্গা থেকে যাত্রা শুরু করেন তিনি। ২৩ ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দলুয়া এলাকায় তাঁকে দেখা যায়। সেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়ে তাঁর সঙ্গে কথা বলেন এবং কেউ কেউ সাহায্যের হাতও বাড়িয়ে দেন।

রোজার মাসে যাত্রা

বর্তমানে পবিত্র রমজান মাস চলায় রোজা রেখেই মাথা নিচু করে নিরলস হেঁটে চলেছেন মজিদুল। তাঁর দৃঢ়তা ও একাগ্রতা অনেককেই অনুপ্রাণিত করছে। পথ চলতে গিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন।

একজন সাধারণ মানুষের অসাধারণ এই যাত্রা ইতিমধ্যেই এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তিই যে বড় শক্তি—মজিদুলের এই পদযাত্রা যেন তারই এক জীবন্ত উদাহরণ।

মাথাভাঙা থেকে মক্কা

গুগলের সার্চ ইঞ্জিন জানিয়েছে বাগডোগরা বিমান বন্দর থেকে মক্কার দূরত্ব আকাশপথে প্রায় ৫০০০ কিলোমিটার। মক্কা থেকে মদিনার সড়কপথে দূরত্ব ৪৫০ কিলোমিটার। সাধারণত মানুষ বিমানে বা জাহাজে করেই এই দেশ থেকে হজ করতে যান। তবে ব্যতীক্রমী পথে হাঁটছেন মজিদুল। তিনি পুরোটাই যাবেন পায়ে হেঁটে। মাথাভাঙা থেকে পায়ে হেঁটে মক্কায় যেতে সাধারণত সময় লাগার কথা ১ বছর ১ মাস। মজিদুলকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করতে হবে। মজিদুলকে সড়কপথে প্রায় ৮৫০০-৯০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।