Pension Scheme: কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। সেগুলির মধ্যে অন্যতম হল,. প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা।
অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে, এই স্কিমটি চালু করে। ৬০ বছর বয়স হয়ে গেলে উপভোক্তারা প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা করে পেনশন পান। এই স্কিমটি দিনমজুর এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষদের জন্য খুবই উপকারী। এই প্রকল্পের মাধ্যমে বার্ধক্যে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।
25
এখনও পর্যন্ত ৪৬ লক্ষের বেশি মানুষ নাম লিখিয়েছেন এই স্কিমে
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৫ নভেম্বর পর্যন্ত, এই স্কিমে প্রায় ৪৫.৭৭ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের কর্মী নাম লিখিয়েছেন। এর থেকেই বোঝা যায় যে, সারা দেশে এই স্কিমটি কতটা জনপ্রিয়তা পেয়েছে।
35
দিনে ২ টাকা জমিয়ে মাসে ৩,০০০ টাকা পেনশন?
এই স্কিমে সামান্য টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পাওয়া যায়। কেউ যদি দিনে মাত্র ২ টাকাও জমান, তাহলেও এই স্কিমের অংশ হতে পারেন। ১৮ বছর বয়স হলে মাসে ৫৫ টাকা জমা দিতে হবে। ১৯ বছর বয়সীদের জন্য মাসে ১০০ টাকা এবং ৪০ বছর বয়সীদের জন্য মাসে ২০০ টাকা জমা দিতে হয়। আবেদনকারীর বয়সের উপর নির্ভর করে টাকার পরিমাণ বদলায়।
এই স্কিমের আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। পেনশন পাওয়ার আগেই যদি উপভোক্তার মৃত্যু হয়, তবে তাঁর স্ত্রী বা স্বামী পেনশনের ৫০ শতাংশ টাকা পাবেন। ফলে, পরিবারও কিছুটা আর্থিক নিরাপত্তা পায়।
55
কারা পাবেন এই সরকারি স্কিমের সুবিধা?
এই স্কিমটি মূলত অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের জন্য তৈরি। যেমন দিনমজুর, ড্রাইভার, পরিচারিকা, মুচি, দর্জি, অটো ও রিকশা চালক এবং ছোট ব্যবসার কর্মীরা এর সুবিধা নিতে পারেন। সরকারি হিসেব অনুযায়ী, দেশে প্রায় ৪২ কোটি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। বৃদ্ধ বয়সে তাঁদের আর্থিক সুরক্ষা দেওয়াই এই স্কিমের প্রধান উদ্দেশ্য।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.