PF UPI Withdrawal Process: পিএফ অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই কীভাবে কানেক্ট করতে হবে? জেনে নিন পুরো পদ্ধতি

Published : Jun 20, 2026, 11:53 AM IST

PF UPI Withdrawal Process: প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা এখন আরও সহজ। ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গেই এবার কানেক্ট করা যাবে পিএফ অ্যাকাউন্ট। কিন্তু কীভাবে (PF UPI Withdrawal Process)? 

PREV
14
ইউপিআই-এর মাধ্যমেই তোলা যাবে পিএফ-এর টাকা

প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা তোলা নিয়ে আর নেই কোনও চিন্তা। এবার থেকে ইউপিআই-এর মাধ্যমেই তোলা যাবে পিএফ-এর টাকা। তবে তার জন্য কয়েকটি ধাপ পেরোতে হবে। অর্থাৎ, জানতে হবে যে, পিএফ অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই কীভাবে কানেক্ট হবে? আসুন, দেখে নেওয়া যাক। 

24
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করছে ইপিএফও

এই পুরো বিষয়টি ইপিএফও ৩.০-র অধীনে হচ্ছে। যার ফলে, পিএফ-এর টাকা তোলার পদ্ধতি হবে আরও দ্রুত, সহজ এবং সুবিধাজনক। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করছে ইপিএফও। আর তার ফলেই এবার, ঝঞ্ঝাট এড়িয়ে ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গেই কানেক্ট করা যাবে পিএফ অ্যাকাউন্ট (PF UPI Withdrawal Process)। 

34
পিএফ অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই কীভাবে কানেক্ট হবে?

প্রথমেই আধার লিঙ্কের কাজটি সেরে ফেলতে হবে। অর্থাৎ, আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর তথা UAN নম্বরের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করাতে হবে। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ। EPFO মেম্বার পোর্টালে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস তথা IFSC কোড সহ সবকিছু ঠিক আছে কিনা, তা একবার দেখে নিন। এরপর আপনাকে দেখে নিতে হবে যে, আধার কার্ড, প্যান কার্ড এবং EPFO রেকর্ডে আপনার নাম, জন্মতারিখ সহ সমস্ত ব্যক্তিগত তথ্য যেন পুরো এক থাকে। কোনও অমিল থাকা যাবেনা (PF amount transfer to UPI)। 

44
সক্রিয় মোবাইল নম্বর চালু রাখা বাধ্যতামূলক

সবশেষে UPI ID কনফারমেশনের কাজটি আপনাকে করতে হবে। আপনার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে UPI ID সেট আপ এবং কনফার্ম করে রাখতে হবে। পাশাপাশি সরকারি নির্দেশিকা অনুযায়ী, DigiLocker-এ নিজের অ্যাকাউন্টটিকেও রেজিস্টার করে রাখুন। এই প্রসেসের মধ্যে ওটিপি ভেরিফিকেশনের বিষয়ও রয়েছে। তাই সক্রিয় মোবাইল নম্বর চালু রাখা বাধ্যতামূলক (EPF withdrawal with UPI ID)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories