Stock Market Update: ইনফোসিস (১০%) এবং উইপ্রোর (৪%) এডিআর (ADR)-এর দরপতনের জেরে এই খাতে আরও চাপ তৈরি হতে পারে। পাশাপাশি নিফটি ব্যাঙ্ক সূচকটিও কমেছে। এই সূচকটি ৪০০ পয়েন্ট নিচে নেমে গেছে। তবে খারাপ বাজারের মধ্যেও ট্রান্সফরমারস অ্যান্ড রেকটিফায়ারস-এর শেয়ারের দর ১৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

Stock Market Update: ফের বিপাকে শেয়ার বাজার। বিশেষ করে, আইটি খাতের শেয়ারের দাম ব্যাপকভাবে পড়েছে (stock market news)। সপ্তাহের শেষদিন তথা শুক্রবার, প্রধান সূচকগুলি সবগুলিই নিম্নমুখী। নিফটি ২০০ পয়েন্টেরও বেশি কমে গিয়ে ২৪,০০০-এর নিচে নেমে গেছে। অন্যদিকে, সেনসেক্স ৭০০ পয়েন্টেরও হাস পেয়ে ৭৬,৭০০-এর নিচে অবস্থান করছে (sensex today live)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বেকায়দায় নিফটি মিডক্যাপ!

YouTube video player

নিফটির ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতায় ২৪,০০০-এর স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, আইটি খাতের শেয়ারগুলি ব্যাপক চাপের মুখে রয়েছে। টিসিএস, ইনফোসিস এবং টেক মাহিন্দ্রার মতো বড় সংস্থাগুলির শেয়ার ৬%-এরও বেশি কমে গেছে।

অ্যাকসেনচারের (Accenture) আয়ের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। সেইসঙ্গে, ইনফোসিস (১০%) এবং উইপ্রোর (৪%) এডিআর (ADR)-এর দরপতনের জেরে এই খাতে আরও চাপ তৈরি হতে পারে। পাশাপাশি নিফটি ব্যাঙ্ক সূচকটিও কমেছে। এই সূচকটি ৪০০ পয়েন্ট নিচে নেমে গেছে।

নিফটি নামল ২৪,০০০-এর নিচে, সেনসেক্স পড়ল ৭০০ পয়েন্টেরও বেশি

YouTube video player

শুক্রবার, বাজারের তৃতীয় গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে রয়েছে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। কারণ, সংস্থাটির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হতে চলেছে। বিনিয়োগকারীরা বিশেষ করে বহুল প্রত্যাশিত জিও (Jio) আইপিও-র সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কোনো ঘোষণা শোনার অপেক্ষায় থাকবেন বলেই মনে করছেন অনেকে।

তবে খারাপ বাজারের মধ্যেও ট্রান্সফরমারস অ্যান্ড রেকটিফায়ারস-এর শেয়ারের দর ১৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বার্জার পেইন্টসের শেয়ারের দাম ৮ শতাংশেরও বেশি বেড়ে গেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে গেছে। 

কিন্তু বাজারের সার্বিক পরিস্থিতি অনুযায়ী, বাজার নিম্নমুখী। প্তাহের শেষদিন তথা শুক্রবার, প্রধান সূচকগুলি সবগুলিই নিম্নমুখী। নিফটি ২০০ পয়েন্টেরও বেশি কমে গিয়ে ২৪,০০০-এর নিচে নেমে গেছে। অন্যদিকে, সেনসেক্স ৭০০ পয়েন্টেরও হাস পেয়ে ৭৬,৭০০-এর নিচে অবস্থান করছে। 

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।