কীভাবে জানবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না?
1. প্রথমে PM-KISAN-এর সরকারি ওয়েবসাইট খুলুন।
2. সেখানে ‘Know Your Status’ বিকল্পে ক্লিক করুন।
3. নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
4. নির্দেশ অনুযায়ী ওটিপি যাচাই সম্পূর্ণ করুন।
5. এরপর নিজের আবেদন, ই-কেওয়াইসি ও পেমেন্ট সংক্রান্ত উপলব্ধ তথ্য দেখে নিন।
যাঁদের ই-কেওয়াইসি অসম্পূর্ণ, জমির নথিতে সমস্যা রয়েছে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিক নয়, তাঁদের কিস্তির টাকা আটকে যেতে পারে। এ ছাড়া প্রকল্পের নিয়ম অনুযায়ী কিছু শ্রেণির ব্যক্তি এই সুবিধা পাওয়ার যোগ্য নন। তাই পরবর্তী কিস্তির আগে নিজের যোগ্যতা ও নথিপত্র যাচাই করে নেওয়া জরুরি।