Post Office Scheme: মাত্র ১০০০ টাকায় বিনিয়োগ, ব্যাঙ্কের থেকেও বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম?

Published : Jun 08, 2026, 01:04 PM IST

Post Office Scheme: মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় পোস্ট অফিসের এমন একটি স্কিমে। এই স্কিমটি ৭.৫% হারে সুদ দিচ্ছে। যা অনেক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি। তাই লগ্নিকারীদের কাছে এটি দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে।

PREV
15
অধিক সুদের পোস্ট অফিস স্কিম

কেন্দ্রীয় সরকার এপ্রিল থেকে জুন ২০২৬ ত্রৈমাসিকের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রেখেছে। ফলে, ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে বার্ষিক ৭.৫% সুদ পাওয়া যাবে। যারা নিরাপদ জায়গায় টাকা রাখতে চান, তাদের জন্য এটা দারুণ খবর।

25
কেন এই স্কিমটি এত জনপ্রিয়?

ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হার কমেছে অনেকটাই। তাই লগ্নিকারীরা এখন এমন কিছু বিকল্প খুঁজছেন যেখানে সুরক্ষার সঙ্গে ভালো রিটার্নও পাওয়া যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমটি আবার জনপ্রিয় হয়েছে। সরকারি প্রকল্প হওয়ায় লগ্নিকারীরা ভরসাও পাচ্ছেন।

35
ব্যাঙ্কের চেয়ে বেশি রিটার্ন

৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে ৭.৫% সুদ পাওয়া যায়। অনেক বড় বড় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকেও এই সুদের হার বেশি। যারা দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প। এছাড়া ১, ২ এবং ৩ বছরের স্কিমেও ভালো সুদ পাওয়া যায়।

45
কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?
যেকোনও ভারতীয় নাগরিক এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। সিঙ্গল, জয়েন্ট এমনকি শিশুদের জন্যও অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়, যা এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
55
কর ছাড়ের সুবিধাও রয়েছে

৫ বছরের টাইম ডিপোজিট স্কিমে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। যারা পুরনো আয়কর ব্যবস্থাকে বেছে নিয়েছেন, তাঁরা আয়কর আইনের 80C ধারার অধীনে ছাড় পেতে পারেন। সরকারি গ্যারান্টি, নির্দিষ্ট সুদ এবং কর ছাড়, এই তিনটি সুবিধার কারণে সুরক্ষিত বিনিয়োগের জন্য এটি একটি সেরা বিকল্প।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories