MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Business News
  • Post Office Scheme: টাকায় টাকা বাড়ে! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে প্রায় ৯০ হাজার?

Post Office Scheme: টাকায় টাকা বাড়ে! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে প্রায় ৯০ হাজার?

Post Office Scheme: যারা ভালো রিটার্ন চান, তাদের জন্য পোস্ট অফিসের টাইম ডিপোজিট (TD) স্কিম একটি দারুণ একটি বিকল্প হয়ে উঠেছে। এই স্কিমে বিনিয়োগ যেমন সুরক্ষিত, তেমনই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় সুদের হারও বেশ ভালো।

2 Min read
Author : Subhankar Das
Published : May 23 2026, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম কী?
Image Credit : Asianet News

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম কী?

পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD) কেন্দ্রীয় সরকারের অধীন একটি সঞ্চয় প্রকল্প। এখানে বিনিয়োগকারীরা ১ বছর থেকে ৫ বছরের জন্য নির্দিষ্ট মেয়াদে টাকা জমা রাখতে পারেন। যারা শেয়ার বাজারের ঝুঁকি ছাড়া স্থিতিশীল রিটার্ন চান, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প। সরকার আপনার মূলধনের সম্পূর্ণ সুরক্ষার গ্যারান্টি দেয়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
এখন সুদের হার কত?
Image Credit : Getty

এখন সুদের হার কত?

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে বিভিন্ন মেয়াদের জন্য আলাদা আলাদা সুদ পাওয়া যায়। ১ বছরের ডিপোজিটে ৬.৯%, ২ বছরের ডিপোজিটে ৭.০%, ৩ বছরের ডিপোজিটে ৭.০% এবং ৫ বছরের ডিপোজিটে ৭.৫% সুদ মেলে। ৫ বছরের মেয়াদেই সবচেয়ে বেশি সুদ পাওয়া যায়, তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এটিই বেশি পছন্দ করেন।

Related Articles

Related image1
Post Office Scheme: একবার ইনভেস্ট করলেই কেল্লাফতে! মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৯,২৫০ টাকা?
Related image2
Post Office Scheme: দশ বছরে ১৫ লক্ষ টাকা! দিনে মাত্র ৩০০ টাকা করে জমিয়েই লাখপতি?
35
২ লক্ষ টাকা রাখলে কত রিটার্ন?
Image Credit : AI

২ লক্ষ টাকা রাখলে কত রিটার্ন?

আপনি যদি এই স্কিমে একবারে ২ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে ৭.৫ শতাংশ সুদের হারে মেয়াদ শেষে প্রায় ২,৮৯,৯৯০ টাকা পাবেন। অর্থাৎ, আপনার ২ লক্ষ টাকার বিনিয়োগে অতিরিক্ত প্রায় ৮৯,৯৯০ টাকা সুদ হিসাবে লাভ হবে। কোনও বাজার ঝুঁকি ছাড়াই প্রায় ৯০ হাজার টাকা অতিরিক্ত আয় করার সুযোগই এই স্কিমের প্রধান আকর্ষণ।
45
কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?
Image Credit : Getty

কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?

এই স্কিমে আপনি ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। বিনিয়োগকারীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী, যে কোনও পরিমাণ টাকা জমা করতে পারেন। আপনি একা (সিঙ্গল) বা দুই বা ততোধিক ব্যক্তি মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়সী বাচ্চাদের নামেও অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। ৫ বছরের টাইম ডিপোজিটে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়।

55
তবে কিছু জরুরি নিয়মও রয়েছে
Image Credit : Getty

তবে কিছু জরুরি নিয়মও রয়েছে

অ্যাকাউন্ট খোলার প্রথম ৬ মাসের মধ্যে টাকা তোলা যায় না। যদি মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তোলেন, তাহলে প্রাপ্ত সুদের উপর ১ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হতে পারে। সম্পূর্ণ সুদের সুবিধা পেতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ৩৫ লক্ষ কর্মীর বেতন কি বাড়বে? ৮ম বেতন কমিশনের চেন্নাই বৈঠকের বড় আপডেট
Recommended image2
Bonus: পুজোর আগে বোনাসে বড় আপডেট! ৭০০০ টাকা পর্যন্ত মজুরি ধরে কীভাবে হবে হিসেব, জানুন নিয়ম
Recommended image3
Bandhan Bank Credit Card: চারটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে আসছে বন্ধন ব্যাঙ্কের নয়া ক্রেডিট কার্ড
Recommended image4
Tech Layoffs: অ্যাপল, উবের, ওরাকল, পেপ্যাল এবং স্যামসাং! বিশ্বজুড়ে একাধিক সংস্থায় ছাঁটাই, প্রশ্নের মুখে টেক সেক্টরে চাকরির বাজার
Recommended image5
LPG Cylinder Rules Changed: গ্যাস বুকিংয়ের মিলল স্বস্তি! কম সময়েই গ্রাহকদের মিলবে সিলেন্ডার
Related Stories
Recommended image1
Post Office Scheme: একবার ইনভেস্ট করলেই কেল্লাফতে! মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৯,২৫০ টাকা?
Recommended image2
Post Office Scheme: দশ বছরে ১৫ লক্ষ টাকা! দিনে মাত্র ৩০০ টাকা করে জমিয়েই লাখপতি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved