ফের বড় ধাক্কা, মাসের শুরুতেই কোপ পড়ল মধ্যবিত্তের সঞ্চয়ে

Published : Jul 01, 2020, 02:44 PM IST
ফের বড় ধাক্কা, মাসের শুরুতেই কোপ পড়ল মধ্যবিত্তের সঞ্চয়ে

সংক্ষিপ্ত

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক  ফের মাসের শুরুতেই বড় ধাক্কা মধ্যবিত্তের সঞ্চয়ে আজ থেকেই কার্যকরী হয়েছে নয়া নিয়ম সেভিংস অ্যাকাউন্টে ৩.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৩.২৫ শতাংশ সুদ মিলবে

গোটা বিশ্বে একটানা লকডাউন চলছে। আজ থেকে শুরু হল আনলক-২।  ফের মাসের শুরুতেই বড় ধাক্কা পড়ল মধ্যবিত্তের সঞ্চয়ে। দেশের দ্বিতীয় বৃহওম রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বড় সিদ্ধান্ত নিল। আজ থেকেই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কোটি কোটি গ্রাহকদের সঞ্চয়ে কোপ পড়ল। সম্প্রতি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানো হয়েছে।  আজ থেকেই কার্যকরী হয়েছে নয়া নিয়ম।

আরও পড়ুন-মধ্যবিত্তের হেঁশেলে আগুন, এক মাসের মাথাতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম..

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, রেপো রেট লিঙ্কড রেট ০.৪০ শতাংশ কামানো হয়েছে। এর ফলে ব্যাঙ্কের রেপো রেট লিঙ্কড রেট  কমে ৬.৬৫ শতাংশ হয়ে গিয়েছে । যা আগে ছিল ৭.০৫ শতাংশ। দেখে নিন টুইট পোস্টটি।

 

১ লা জুলাই থেকে একাধিক নয়া নিয়ম জারি করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্টে অধিকতম সুদ মিলবে ৩.২৫ শতাংশ । এবং সেভিংসে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্সে মিলবে ৩ শতাংশ সুদ। যদি সেভিংসে ৫০ লক্ষ টাকার বেশি থাকে তাহলে বার্ষিক সুদের হার হবে ৩.২৫ শতাংশ।  ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্টে ০.৫০ শতাংশ সুদের হার তারা কমিয়েছে।  যা আগে ছিল ৩.৭৫ শতাংশ।

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Post Office Scheme: দশ বছরে ১৫ লক্ষ টাকা! দিনে মাত্র ৩০০ টাকা করে জমিয়েই লাখপতি?
এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও করা যাবে পেমেন্ট! বড় ঘোষণা Google Pay-র