ডিজিটাল জালিয়াতি রুখতে বড়সড় বদল আনছে RBI। এবার থেকে ₹১০,০০০-এর বেশি অনলাইন পেমেন্ট করলে টাকা সঙ্গে সঙ্গে ট্রান্সফার হবে না। ভুল লেনদেন বাতিল করার জন্য গ্রাহকরা ১ ঘণ্টা সময় পাবেন। জেনে নিন নতুন নিয়ম।
ভুল করে অন্য নম্বরে টাকা পাঠিয়ে ফেলেছেন? বা তাড়াহুড়োয় প্রতারকের ফাঁদে পা দিয়েছেন? এই সমস্যা মেটাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এক নতুন নিয়ম আনছে। এবার থেকে ₹১০,০০০-এর বেশি অনলাইন পেমেন্টে মিলবে ৬০ মিনিটের 'সেফটি টাইম' বা সুরক্ষার সুযোগ।
25
এখন আমরা 'Pay' বোতাম চাপলেই টাকা সঙ্গে সঙ্গে অন্যের অ্যাকাউন্টে চলে যায়। প্রতারকরা এই তাড়াহুড়োরই সুযোগ নেয়। RBI-এর নতুন প্রস্তাবে বলা হয়েছে, ₹১০,০০০-এর বেশি টাকা পাঠালে তা সঙ্গে সঙ্গে প্রাপকের কাছে পৌঁছবে না। এই ১ ঘণ্টায় আপনি লেনদেনটি খতিয়ে দেখতে পারবেন। ভুল হলে বাতিল করতে পারবেন, আর জালিয়াতির আঁচ পেলে পেমেন্ট আটকে দিতে পারবেন। RBI শুধু সময়ের সীমাবদ্ধতাই নয়, আরও ৩টি নতুন ফিচারও আনছে।
35
১. বয়স্কদের জন্য বিশেষ সুবিধা: ৭০ বছরের বেশি বয়সীদের সঙ্গে জালিয়াতির ঘটনা প্রায়ই ঘটে। এবার থেকে ₹৫০,০০০-এর বেশি পেমেন্টের জন্য পরিবারের কোনও বিশ্বস্ত ব্যক্তির সম্মতি লাগবে। অর্থাৎ, বাড়ির লোককে না জানিয়ে বড় অঙ্কের লেনদেন করা যাবে না।
২. হোয়াইটলিস্ট (Whitelist)-এর সুবিধা: আপনি যদি ভাই, বাবা বা কোনও বিশ্বস্ত দোকানদারকে নিয়মিত টাকা পাঠান, তবে তাঁদের 'হোয়াইটলিস্ট'-এ রাখতে পারেন। সেক্ষেত্রে টাকা পাঠাতে ১ ঘণ্টা দেরি হবে না, সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে।
৩. ডিজিটাল কিল সুইচ (Kill Switch): যদি সন্দেহ হয় আপনার ফোন হ্যাক হয়েছে বা কোনও অ্যাপ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষতি করছে, তবে একটি বোতাম টিপেই সমস্ত ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করতে পারবেন। এর জন্য আর কাস্টমার কেয়ারে লম্বা ফোন করতে হবে না।
পরিসংখ্যান কিন্তু বেশ উদ্বেগজনক। গত বছর দেশে প্রায় ₹২২,০০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি হয়েছে। অবাক করার মতো বিষয় হল, ₹১০,০০০-এর বেশি অঙ্কের লেনদেন সংখ্যায় কম হলেও, মোট জালিয়াতির ৯৮.৫% টাকাই এই বড় লেনদেনগুলি থেকে লুট হয়েছে। তাই RBI বড় অঙ্কের লেনদেনের উপরেই রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে।
55
RBI বর্তমানে ব্যাঙ্ক এবং NPCI-এর সঙ্গে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। মূল চ্যালেঞ্জ হল, পেমেন্টকে সুরক্ষিত করার পাশাপাশি সাধারণ মানুষের যাতে খুব বেশি অসুবিধা না হয়, সেটাও দেখা। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.