Share Market Today: মঙ্গলবারের শেয়ার বাজারে কেন এই রহস্যময় স্তব্ধতা? প্রাথমিক লেনদেন স্থিতিশীল থাকার অনুমান

Published : Nov 17, 2026, 08:53 AM IST
Share Market Today

সংক্ষিপ্ত

Share Market Today: বৈশ্বিক দুর্বল পরিস্থিতির কারণে মঙ্গলবার সেনসেক্স এবং নিফটি ৫০-এর লেনদেন স্থিতিশীল থাকতে পারে। আগের দিন সূচকগুলি ঊর্ধ্বমুখী থাকলেও, বর্তমানে এশিয়ার বাজারে দরপতন এবং এআই খাতে বিনিয়োগকারীদের সতর্কতার প্রভাব বাজারে পড়েছে।

Share Market Today: ১৭ নভেম্বর মঙ্গলবার, শেয়ারবাজারের প্রাথমিক লেনদেনের ক্ষেত্রে সূচক স্থিতিশীল থাকার প্রবণতা বেশি বলে মনে করা হচ্ছে। বিনিয়োগকারীদের মনে এই বিষয়ে প্রশ্ন জাগতেই পারে, কেন সপ্তাহের দ্বিতীয় সেশনেও স্থিতিশীল থাকবে উর্দ্ধমুখী হবে না কেন শেয়ার বাজার? বৈশ্বিক পরিস্থিতি দুর্বল অবস্থায় থাকার কারণে সেনসেক্স (Sensex) এবং নিফটি ৫০ (Nifty 50)—এর লেনদেন উর্দ্ধমুখী থাকার বদলে স্থিতিশীল বা সমান্তরাল (sideways) অবস্থায় প্রাথমিক লেনদেন দিয়ে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।

সপ্তাহের প্রথম সেশনের দিকে যদি আপনারা নজর দেন, লক্ষ্য করবেন সেনসেক্স ৫১২ পয়েন্ট বৃদ্ধি পায় এবং নিফটি ৫০ সূচক ২৫,৩০০ পয়েন্টের কাছাকাছি গিয়ে লেনদেন শেষ করে। বাজারের প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়।

মঙ্গলবার এশিয়ার বাজারগুলোতে দরপতন দেখা গিয়েছে, ওয়াল স্ট্রিটের পরিস্থিতির কথা বললে অ্যানথ্রোপিক পিবিসি (Anthropic PBC)-এর বাজারে অভিষেকের সম্ভাবনাকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের বিনিয়োগের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। এছাড়া এনভিডিয়া কর্পোরেশন (Nvidia Corp.)-এর বহুল প্রতীক্ষিত আয়ের প্রতিবেদন প্রকাশ পেয়েছে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Tax Saving Tips: কোটিপতি তো হবেন কিন্তু ট্যাক্স বাঁচাবেন কীভাবে? জেনে নিন
WPI Inflation: নিত্যদিনের খরচ কি বাড়বে? ভারতে পাইকারি মূল্যবৃদ্ধি ছুঁল ১২.২৯%