Share Market Update: চাপের মুখে নিফটি কেমিক্যাল! হিমাদ্রির শেয়ারের পতন বেড়ে ৯ শতাংশে, স্টক মার্কেটের খবর

Published : Aug 19, 2026, 01:58 PM IST
Share Market Update

সংক্ষিপ্ত

Share Market Update: কোফর্জ লিমিটেডের শেয়ারের দাম ২.৩৫% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, পারসিস্টেন্ট সিস্টেমসের স্টকের দাম ১.৮৮% বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে, এইচসিএল টেকনোলজিস ১.৬৮%, উইপ্রো ০.৭০% এবং ওরাকল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম ০.৫২% বেড়ে গেছে। বুধবারের লেনদেনে নিফটি আইটি (Nifty IT) সূচক ১৮০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

Share Market Update: সপ্তাহের তৃতীয় দিন বুধবার, সকাল থেকেই শেয়ার বাজার যথেষ্ট চাপের মধ্যে রয়েছে এবং দিনের শুরুতে একাধিক স্টকের দামে যে পতন লক্ষ্য করা যাচ্ছিল, তা কাটিয়ে উঠতে কার্যত ব্যর্থ হয়েছে শেয়ার মার্কেট (share market update)। অর্থাৎ, ভারতীয় বাজার বেশ চাপের মুখে এবং নিফটি (Nifty) সূচক কমে গিয়ে ২৪,১০০-এর স্তরে নেমে এসেছে। এই নিয়ে টানা ৬দিনের পতনের জেরে সূচকটি ৪০০ পয়েন্টেরও বেশি হ্রাস পেয়েছে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৯১ ডলারের উপরেই অবস্থান করছে। নিফটি ব্যাঙ্কও বেশ চাপের মুখে রয়েছে এবং ১০০ পয়েন্টেরও বেশি কমে গেছে। নিফটি ব্যাঙ্ক সূচকটি ৫৭,০০০ থেকে ৫৮,০০০-এর সীমার মধ্যে ওঠানামা করছে (stock market news)।

চাপের মুখে নিফটি কেমিক্যাল! হিমাদ্রির শেয়ারের পতন বেড়ে ৯ শতাংশে

আরও পড়ুন - SIP Huge Returns: প্রতিদিন ১০০ টাকা করে জমিয়েই হতে পারেন কোটিপতি? বিনিয়োগের বিরাট খবর

তবে কোফর্জ লিমিটেডের শেয়ারের দাম ২.৩৫% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, পারসিস্টেন্ট সিস্টেমসের স্টকের দাম ১.৮৮% বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে, এইচসিএল টেকনোলজিস ১.৬৮%, উইপ্রো ০.৭০% এবং ওরাকল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম ০.৫২% বেড়ে গেছে। বুধবারের লেনদেনে নিফটি আইটি (Nifty IT) সূচক ১৮০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হিমাদ্রি কেমিক্যালসের শেয়ারের দাম ৯% হ্রাস পেয়েছে। ইন্ড-সুইফট ল্যাবসের স্টকের দাম ৫.২০% কমে গেছে। ভিএসসিএল (VSCL) ৫%, তিরুমালাই কেমিক্যালস ৩% এবং আইএফবি অ্যাগ্রোর শেয়ারের দাম ২% হারাস পেয়েছে। নিফটি কেমিক্যালস সূচকটি তীব্র চাপের মুখে রয়েছে এবং ৪০০ পয়েন্ট কমেছে।

সকালের লেনদেনে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেডের শেয়ারে সামান্য বিক্রির চাপ দেখা গেছে এবং এর দর ১ শতাংশেরও কম হ্রাস পেয়েছে। ওদিকে আবার বাজার খোলার সময়, নেটওয়েব টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের দাম ৪ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। ফিনোলেক্স কেবলস লিমিটেডের শেয়ারের দাম ৪% পর্যন্ত কমে গেছে। সিইএসসি (CESC) লিমিটেডের শেয়ারের দাম ৪ শতাংশেরও বেশি কমে গেছে বুধবার। বাজার খোলার সময়, বাটা ইন্ডিয়া লিমিটেডের শেয়ার ৫ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। তাছাড়া নিফটি ডিফেন্স সূচকটিও যথেষ্ট চাপের মুখে রয়েছে এবং ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। যার ফলে, এটি সবচেয়ে খারাপ পারফরম্যান্স করা সূচকগুলোর একটিতে পরিণত হয়েছে। কিন্তু মহানগর গ্যাস লিমিটেডের শেয়ারের দর ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সম্মান ক্যাপিটাল লিমিটেডের শেয়ারের দামও ৩ শতাংশেরও বেশি বেড়ে গেছে।

আরও পড়ুন - এখন সোনায় বিনিয়োগ করা উচিত? কী বলছে শেয়ার বাজারের গতি, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব

স্টক মার্কেটের খবর

বাজার খোলার সময় চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শেয়ারের দর প্রায় ৫% এবং রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের দাম ৫%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। তাৎপর্যপূর্ণভাবে গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মা-র শেয়ারের দাম বৃদ্ধি পেয়ে ৫২-সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। লেনদেনের দ্বিতীয় দিনে, নতুন তালিকাভুক্ত মিল্ক মিস্ট-এর শেয়ারের দর ১০% বেড়েছে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

SIP Huge Returns: প্রতিদিন ১০০ টাকা করে জমিয়েই হতে পারেন কোটিপতি? বিনিয়োগের বিরাট খবর
Gold Price: শুক্রে পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট