Share Market Update: আবারও তীব্র চাপের মুখে শেয়ার বাজার! নিফটি অটো সূচকে ৩০০ পয়েন্টের বৃদ্ধি দেখা গেলেও একাধিম সূচকে পতন

Published : Oct 28, 2026, 02:00 PM IST
Share Market Update: আবারও তীব্র চাপের মুখে শেয়ার বাজার! নিফটি অটো সূচকে ৩০০ পয়েন্টের বৃদ্ধি দেখা গেলেও একাধিম সূচকে পতন

সংক্ষিপ্ত

Share Market Update: নিফটি ব্যাঙ্ক (Nifty Bank) এখন ৫৪,০০০ পয়েন্টের নিচে নেমে গেছে। যদি এটি পুনরায় সেই স্তরের দিকে ফিরে আসতে না পারে, তাহলে সূচকটি আরও কমে গিয়ে ৫৩,৫০০ পয়েন্টের দিকে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। রিফেক্স (Refex)-এর শেয়ারের দর ৩ শতাংশেরও বেশি কমে গেছে। অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে।

Share Market Update: দেশের শেয়ার বাজার আবারও তীব্র চাপের মুখে এবং সূচকগুলি যেন আরও নিচে নামতে শুরু করেছে। নিফটি (Nifty) প্রায় ১৩০ পয়েন্ট হ্রাস পেয়ে ২২,৬০০-এর নিচে নেমে এসেছে এবং সেনসেক্স (Sensex) ৫০০ পয়েন্টেরও বেশি কমে গিয়ে ৭২,৯০০-এর দোরগোড়ায় এসে পৌঁছেছে। অন্যদিকে, বুধবার থেকে দেশের ইতিহাসে বৃহত্তম আইপিও (IPO) হিসেবে, জিও প্ল্যাটফর্মস (Jio Platforms) শেয়ার বাজারে যাত্রা শুরু করছে (Share Market Update)। নিফটির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতায় ২২,৮০০ পয়েন্টের স্তরে বিক্রির চাপ (supply) দেখা যাচ্ছে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে ২২,৬৫০ থেকে ২২,৭০‌০-এর অঞ্চলটি সূচকের জন্য একটি ‘সাপোর্ট জোন’ বা সহায়তাকারী স্তর হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আবারও তীব্র চাপের মুখে শেয়ার বাজার! 

নিফটি ব্যাঙ্ক (Nifty Bank) এখন ৫৪,০০০ পয়েন্টের নিচে নেমে গেছে। যদি এটি পুনরায় সেই স্তরের দিকে ফিরে আসতে না পারে, তাহলে সূচকটি আরও কমে গিয়ে ৫৩,৫০০ পয়েন্টের দিকে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। রিফেক্স (Refex)-এর শেয়ারের দর ৩ শতাংশেরও বেশি কমে গেছে। অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখন ১১৬ ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার শেয়ারের দাম ৩.৪৯%, সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফোরজিংসের স্টকের দাম ২.৯৩%, বশ লিমিটেডের শেয়ারের দাম ২.৭৩%, উনো মিন্ডা লিমিটেডের স্টকের দাম ২.১৩% এবং হিরো মোটোকর্পের শেয়ারের দাম ১.৯৭% বৃদ্ধি পেয়েছে।

নিফটি অটো সূচকে ৩০০ পয়েন্টের বৃদ্ধি দেখা গেলেও একাধিম সূচকে পতন

নিফটি অটো সূচকে ৩০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি দেখা যাচ্ছে। অপরদিকে, মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের শেয়ার ২ শতাংশেরও বেশি কমেছে। CarTrade-এর শেয়ারের দাম ১৭% হ্রাস পেয়েছে। বাজারের সবচেয়ে বড় দরপতন মঙ্গলবার। Piramal Pharma আবার ১৬% বৃদ্ধি পেয়েছে। এটি সবচেয়ে বড় দরবৃদ্ধি। জুবিল্যান্ট ইনগ্রেভিয়া (Jubilant Ingrevia)-র শেয়ার ৭ শতাংশেরও বেশি কমে গেছে। ভোল্টাসের শেয়ার ৭% বেড়েছে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Business Location: কোন ব্যবসা কোথায় শুরু করলে বেশি লাভ?
Gold Price: এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনার দাম, জেনে নিন আজ কোন শহরে সোনার দাম কত