SIP Investment: কথায় আছে বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়। আর তাই কখনও কখনও ছোট বিনিয়োগও আপনাকে ভবিষ্যতে একটি বড় ফান্ড তৈরি করার ক্ষেত্রে সাহায্য করতে পারে (SIP investment)। অনেক বিনিয়োগকারীরই ধারণা আছে, আয়ের পরিমাণ বা বেতন কম হলে তারা হয়ত কোনওদিন কোটি টাকার কর্পাস তৈরি করতে পারবেন না। কিন্তু সেই ভাবনা একেবারেই সত্যি নয়। আসলে আপনাকে সঠিক এবং দীর্ঘমেয়াদী স্কিমকে বেছে নিতে হবে। পাশাপাশি নিয়মিত বিনিয়োগ করে যেতে হবে। ধরা যাক, আপনার বেতন প্রতি মাসে২০,০০০ টাকা। তাহলে আপনি ৫০-৩০-২০ ফর্মুলাটি ব্যবহার করতে পারেন (SIP Huge Returns)।
আরও জানুন - SIP Huge Returns: প্রতিদিন ১০০ টাকা করে জমিয়েই হতে পারেন কোটিপতি? বিনিয়োগের বিরাট খবর
অর্থাৎ, বেতনের ৫০% বাড়ি ভাড়া, খাবারের বিল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ব্যয় করতে হবে আপনার। আর রইল বাকি বাকি ৫০%। এবার তার মধ্যে ৩০ শতাংশ বিনোদন এবং শখের জন্য ব্যয় করা হয়ে থাকে। এরপর যে বাকি ২০% পড়ে থাকছে। সেটি আপনি বিনিয়োগ করুন। অতএব, ২০,০০০ টাকা বেতনের ক্ষেত্রে সেই পরিমাণটা হল ৪,০০০ টাকা। এই ৪,০০০ টাকা দিয়ে আপনি একটি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) শুরু করতে পারেন। এই বিনিয়োগ আগামীদিনে আপনাকে অনেক দিক দিয়ে সাহায্য করতে পারে। অর্থাৎ, ৪,০০০ টাকার মাসিক SIP শুরু করলে গড়ে ১২% বার্ষিক রিটার্ন পাবেন আপনি। তাহলে ২৮ বছর পর, সেই ছোট বিনিয়োগটি গিয়ে পৌঁছবে প্রায় ১.৩৮ কোটি টাকাতে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, SIP-তে বিনিয়োগ পুরোটাই বাজারের উপর নির্ভর করে থাকে, তাই রিটার্নের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে।
তবে এসআইপি-র মধ্যেও অনেকরকম পার্থক্য রয়েছে। যেমন একটি ফিক্সড SIP-র আওতায় বিনিয়োগকারীরা লম্বা সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে কিন্তু বিনিয়োগের পরিমাণ অপরিবর্তিত থাকে। অন্যদিকে, স্টেপ-আপ এসআইপিতে বিনিয়োগকারীরা প্রতি বছর তাদের আয়ের উপর ভিত্তি করে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করে থাকেন।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।