
Stock Market Closing: শেয়ার বাজার ফের শেষ করল লাল দাগে (stock market closing)। শুক্রবার, সকাল থেকেই টালমাটাল ছিল বাজারের পরিস্থিতি। ধাতু, তেল-সম্পর্কিত, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্ক এবং রিয়েলটি খাতের শেয়ারের দুর্বলতার জেরে শুক্রবার, সেনসেক্স ও নিফটি নিম্নমুখী হয়েই দিন শেষ করল (share market news live)।
অন্যদিকে, দিনভর টাকার দামের দুর্বলতা ক্রমাগত বাজারের মনোভাবকে প্রভাবিত করেছে। দিনের শেষে, সেনসেক্স ১৬০.৭৩ পয়েন্ট বা ০.২১% কমে গিয়ে ৭৫,২৩৭.৯৯-এ পৌঁছেছে। নিফটি ৪৬.১০ পয়েন্ট বা ০.১৯% হ্রাস পেয়ে ২৩,৬৪৩.৫০ পয়েন্টে এসে বন্ধ হয়েছে। ১,৬৩১টি শেয়ারের দাম বৃদ্ধি পেলেও, উল্টোদিকে দাঁড়িয়ে ২,৩৮১টি শেয়ারের দাম অনেকটাই কমেছে।
নিফটি মেটাল প্রায় ২ শতাংশ কমে গেছে। অপরিদকে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্ক, রিয়েলটি এবং তেল ও গ্যাসের সূচকও তীব্রভাবে নিম্নমুখী হয়ে দিন শেষ করেছে। মিডক্যাপ এবং স্মলক্যাপগুলি বেঞ্চমার্ক সূচকের তুলনায় অনেকটাই দুর্বল পারফর্ম করেছে। অন্যদিকে, ইন্ডিয়া ভিআইএক্স প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইটি, মিডিয়া এবং এফএমসিজি খাতের শেয়ারগুলি বেশ ইতিবাচক ভাবেই দিন শেষ করেছে।
চলতি সপ্তাহে টাকার দামের ক্ষেত্রে তীব্র পতন লক্ষ্য করা গেছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ১.৬০-এর বেশি কমে গেছে এবং প্রথমবারের জন্য প্রতি ডলারে ৯৬ টাকার সীমা অতিক্রম করেছে। সপ্তাহ জুড়ে ব্যাঙ্কিং খাতের শেয়ারগুলি বেশ চাপের মধ্যে ছিল। যেখানে নিফটি ব্যাঙ্ক সূচক প্রায় ৩% এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার ৬ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।
নিফটির আইটি খাতের সব শেয়ারই সপ্তাহের শেষদিন ক্ষতির মুখ দেখেছে। যার মধ্যে এলটিআইমাইন্ডট্রি-র স্টকের দাম প্রায় ৯ শতাংশ কমে গেছে। চলতি এই সপ্তাহে ৬-৮% পতনের জেরে নিফটি রিয়েলটি এবং আইটি সূচক সবচেয়ে খারাপ পারফর্ম করা সেক্টরাল সূচক হিসেবে জায়গা করে নিয়েছে।
সেনসেক্স এবং নিফটি উভয়েরই প্রায় ৩ শতাংশ করে পতন হয়েছে। ইউনাইটেড স্পিরিটসের শেয়ার ৪% বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কিং খাতের শেয়ারের দুর্বলতার কারণে, নিফটি ব্যাঙ্কের সূচক ৪১৯ পয়েন্ট কমে গিয়ে ৫৩,৭১০ পয়েন্টে পৌঁছে যায়।
হুাডকোর শেয়ারে ৭.৯১ শতাংশ পতন, ক্লিন সায়েন্স এবং মুথুট ফাইন্যান্সের শেয়ারের দামও ব্যাপকভাবে কমে গেছে। সিজি কনজিউমারের শেয়ারের দাম ৪.৫৫ শতাংশ এবং ভারতী হেক্সাকমের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি বেড়ে বিএসই মিডক্যাপ সূচকের শীর্ষ লাভকারীদের মধ্যে উঠে এসেছে।
হিন্দালকোর শেয়ারের দাম ৩.২৪ শতাংশ কমেছে, টাটা স্টিল এবং জেএসডব্লিউ স্টিলের শেয়ারের দামও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। টিএমপিভি ৫.২৫ শতাংশ বেড়ে নিফটি সূচকের শীর্ষ লাভকারী হিসেবে আবির্ভূত হয়েছে। অন্যদিকে, ডক্টর রেড্ডি’স ল্যাবস এবং ইনফোসিসও ২ শতাংশের বেশি লাভ করেছে।
নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.৪৫ শতাংশ কমেছে, অন্যদিকে নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ০.৬১ শতাংশ হ্রাস পেয়েছে। ইন্ডিয়া ভিআইএক্স ০.৯৭ শতাংশ বেড়েছে। হিন্দালকো, টাটা স্টিল এবং জেএসডব্লিউ স্টিলের শেয়ারের পতনের কারণে, নিফটি মেটাল সূচক ১.৯৩ শতাংশ হ্রাস পেয়েছে তথা মেটাল স্টকগুলি বেশ চাপের মুখে পড়েছে।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।