
Stock Market Closing: সপ্তাহান্তে চাঙ্গা বাজার। বলা চলে, সপ্তাহের শেষ দিন তথা শুক্রবার, বেশ ভালোই গেল শেয়ার বাজার। লাভের পরিমাণ বেশ উল্লেখযোগ্য জায়গায় গিয়ে পৌঁছেছে (stock market closing)। বিভিন্ন খাতে বিনিয়োগের ফলে, ভারতীয় বেঞ্চমার্ক সূচকগুলি বেশ শক্তিশালী অবস্থানেই দিন শেষ করেছে এবং নিফটি ২৪,৩৫০-এর উপরে অবস্থান করছে (share market news)।
দিনের শেষে, সেনসেক্স ৫০৪.৮৬ পয়েন্ট বা ০.৬৫% বেড়ে ৭৮,৪৯৩.৫৪-তে এবং নিফটি ১৫৬.৮০ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ বেড়ে ২৪,৩৫৩.৫৫-তে গিয়ে দাঁড়িয়েছে। রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেডের মতো স্টকগুলির হাত ধরে এই বিপুল উত্থান সম্ভব হয়েছে। মিডক্যাপ সূচক ৭৫১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৯,৮৯৮-তে পৌঁছেছে।
অন্যদিকে নিফটি ব্যাঙ্ক ৪৭৯ পয়েন্ট বেড়ে ৫৬,৫৬৬-এ গিয়ে দাঁড়িয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড ছাড়া বাকি সমস্ত অন্তর্ভুক্ত শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে শুক্রবার। এফএমসিজি স্টকগুলির নেতৃত্বে সমস্ত সেক্টরাল সূচকগুলি ঊর্ধ্বমুখী হয়ে বন্ধ হয়েছে সপ্তাহের শেষদিন। বেঞ্চমার্ক সূচকগুলি ১%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। যা তাদের জয়ের ধারাকে দ্বিতীয় সপ্তাহেও অব্যাহত রেখেছে। মিডক্যাপ সূচক প্রায় ৪% বেড়েছে। চলতি সপ্তাহে বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন প্রায় ১৪ লক্ষ কোটি টাকা বেড়েছে।
এই শেয়ারগুলির মধ্যে, শক্তিশালী ত্রৈমাসিক আয়ের কারণে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড এবং ভিএসটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড উভয়ের শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। অপরদিকে আবার ৯৬৮ কোটি টাকার একটি চুক্তির জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হওয়ায় রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর উইপ্রো লিমিটেডের শেয়ারের দাম ৩% কমেগে ছে, এবং দুর্বল আয়ের কারণে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের শেয়ারের দাম ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।
হুলো, কোলগেট-পামোলিভ, ডাবর ইন্ডিয়ার মতো প্রধান এফএমসিজি কোম্পানিগুলির শেয়ার ৩-৭% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শীর্ষ লাভজনক শেয়ারের তালিকায় রয়েছে এইচইউএল, জেএসডব্লিউ স্টিল, নেসলে ইন্ডিয়া, পাওয়ার গ্রিড এবং ম্যাক্স। মোট ৫০টি স্টকের মধ্যে ৩৮টিই লাভে লেনদেন করেছে।
কল্যাণ জুয়েলার্সের শেয়ার ৩ শতাংশের বেশি পুনরুদ্ধার সম্ভব হয়েছে এবং টাইটান ইতিবাচক ধারায় ফিরে এসেছে। বাজাজ কনজিউমার কেয়ারের শেয়ারের দাম ১৫% বৃদ্ধি পেয়েছে। দিনের সর্বোচ্চ পর্যায়ে থাকা টাকা এখন মার্কিন ডলারের বিপরীতে ৯২.৭৪-তে এসে দাঁড়িয়েছে এবং প্রায় ৪৭ পয়সা শক্তিশালী হয়েছে।
আইটিসি-র শেয়ারের দামে ২% বৃদ্ধি দেখা গেছে। ৯৭০ কোটি টাকার একটি প্রকল্পের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হওয়ার পর, আরভিএনএল-এর শেয়ার প্রায় ৪% বৃদ্ধি পেয়ে লেনদেন করছে। গুজরাত গ্যাসের দাম প্রায় ৬% বেড়েছে। কোল্টে পাটিলের শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
ওয়ারি রিনিউয়েবল-এর শেয়ারের দাম প্রায় ৭% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, উইপ্রো এবং এইচডিএফসি লাইফ-এর শেয়ারের দাম প্রায় ৩-৪% কমে গেছে। ভালো বিষয় এটাই যে, ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।