
Stock Market Update: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শেয়ার বাজার। লড়াই চালাচ্ছে দালাল স্ট্রিট (stock market news live)। বুধবার সকাল থেকেই ভালো গতিতে এগোচ্ছে সেনসেক্স এবং নিফটি ৫০। ইতিমধ্যেই নিফটি সূচক ১৫০ পয়েন্টের বেশি বেড়ে ২৩,৭৫০-এর দিকে পৌঁছে গেছে। অন্যদিকে, সেনসেক্স সূচক ৪০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়ে ৭৬,৫০০-এর ঘরে জায়গা করে নিয়েছে (share market live)।
নিফটি মঙ্গলবারের সর্বোচ্চ ২৩,৬৫৬-এর লেভেলকে কার্যত, ভেঙে দিয়েছে। তেলের দামও উপরের দিকেই রয়েছে। চ্যালেঞ্জটি হল, ভারতীয় অপরিশোধিত তেলের বাস্কেটের তীব্র বৃদ্ধি, যা ১৪২ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে।
নিফটি ব্যাঙ্ক ইতিবাচক দিকে থাকলেও, এটি নিফটি ৫০ এবং সেনসেক্সের চেয়ে সামান্য নিচে লেনদেন করছে। নিফটি ব্যাঙ্কের জন্য ৫৫,০০০-এর স্তরটিই প্রথম বাধা হিসেবে দাঁড়িয়ে রয়েছে। যদিও বাজার আপাতত ঊর্ধ্বমুখী রয়েছে।
অপরদিকে, ১৯শে মার্চ ধুরন্ধর ২ মুক্তির আগে পিভিআর ইনক্সের শেয়ারের দাম প্রায় ২% বৃদ্ধি পেয়ে লেনদেনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। প্রোমোটার OFS-এর মাধ্যমে ৫.০১% অংশীদারিত্ব বিক্রি করার পর, সোয়ান ডিফেন্স লোয়ার সার্কিটে অবস্থান করছে। এমএমটিসি-র শেয়ারের দাম ১২%-এরও বেশি বেড়েছে। ডি ডেভেলপমেন্টের শেয়ারের দাম ১০%-এরও বেশি হ্রাস পেয়েছে।
দক্ষিণ কোরিয়ার সিওল-ভিত্তিক সূচক KOSPI ৪%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। নিফটি আইটি সূচক ২%-এরও বেশি বেড়েছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার লেনদেন ৯২.৪২ থেকে শুরু হয়েছে। যেখানে আগের দিন বন্ধের সময়, এই দর ছিল ৯২.৩৭।
গত সপ্তাহে আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার ব্যাপকভাবে হ্রাস পায়। সাম্প্রতিক সর্বোচ্চ দর ১১৮.৫ টাকা থেকে প্রায় ৩৫% কমে গেছে। নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক দুটিই প্রায় ১% করে বৃদ্ধি পেয়েছে। এসিই ইক্যুইটির তথ্য অনুযায়ী, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, আইডিবিআই ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, পিসিবিএল কেমিক্যাল, সিগনেচারগ্লোবাল (ইন্ডিয়া), স্যাফায়ার ফুডস এবং রেডিংটন ক্ষতির সম্মুখীন হয়েছে।
শেয়ারের দাম ৩৬% পর্যন্ত, কমে গেছে।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।