সরকারি কর্মচারীদের 'সামাজিক প্রভাব বিস্তারকারী' (সোশ্যাল ইনফ্লুয়েন্সার) হিসেবে অভিহিত করে মুখ্যমন্ত্রী জানান, অষ্টম বেতন কমিশনের মেয়াদকালে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করার বিষয়ে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সরকারি কর্মীদের জন্য বড় খবর। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু তাই নয়, রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA ইতিমধ্যেই বেড়ে হয়েছে ৪৪ শতাংশ। এবার কি বেতন বৃদ্ধির পালা? সেই আশাতেই নতুন করে আশার আলো দেখছেন কর্মী ও পেনশনভোগীরা।
26
২২ নভেম্বর আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রবীণ নাগরিক ও পেনশনভোগীদের একটি সম্মেলনে বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা। তিনি জানান, অষ্টম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকার ভাবনাচিন্তা করছে। এই বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গেও নিয়মিত আলোচনা চলছে।
36
কেন্দ্রীয় স্তরে অষ্টম বেতন কমিশন নিয়ে পদক্ষেপ শুরু হওয়ায় ত্রিপুরাও রাজ্য সরকারি কর্মীদের জন্য একই ধরনের উদ্যোগ বিবেচনা করবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এখনও অষ্টম বেতন কমিশন কার্যকরের কোনও নির্দিষ্ট তারিখ বা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
46
ত্রিপুরার সরকারি কর্মীদের DA ও পেনশনভোগীদের DR সম্প্রতি ৩ শতাংশ বাড়িয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই DA বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৩০০ কোটি টাকা খরচ হবে। শুধু DA নয়, বাড়ি ভাড়ার ভাতা বা HRA-তেও পরিবর্তন এনেছে ত্রিপুরা সরকার। নতুন নিয়মে মূল বেতনের ১০ শতাংশ HRA দেওয়া হবে। সর্বোচ্চ মাসিক সীমা ১০ হাজার টাকা।
56
মানিক সাহা জানান, ২০১৮ সালের ১ অক্টোবর ত্রিপুরায় সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৫৭ করা হয়েছিল। তাঁর দাবি, ২০২২ সালের জুলাই মাসে ৮ শতাংশ থেকে বেড়ে বর্তমানে DA হয়েছে ৪৪ শতাংশ।
66
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার মধ্যকার ব্যবধান কমানোর লক্ষ্যেই এই বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের 'সামাজিক প্রভাব বিস্তারকারী' (সোশ্যাল ইনফ্লুয়েন্সার) হিসেবে অভিহিত করে মুখ্যমন্ত্রী জানান, অষ্টম বেতন কমিশনের মেয়াদকালে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করার বিষয়ে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.