DA Hike: ৩ শতাংশ DA বাড়াল সরকার, পুজোর আগেই সরকারি কর্মচারীরা বড় উপহার পেলেন

Published : Oct 07, 2026, 09:29 AM IST

অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল সরকার। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনারদের মহার্ঘ্য ভাতা (DA) ও মহার্ঘ্য ত্রাণ (DR) ৩ শতাংশ বাড়ানো হয়েছে।

PREV
16

অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল ত্রিপুরা সরকার। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনারদের মহার্ঘ্য ভাতা (DA) ও মহার্ঘ্য ত্রাণ (DR) ৩ শতাংশ বাড়ানো হয়েছে। একইসঙ্গে বাড়ানো হয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স (HRA)-ও। নতুন হার ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। ফলে অক্টোবরের বেতন ও পেনশনে এই বাড়তি সুবিধা পাওয়া যাবে।

26

৬ অক্টোবর ত্রিপুরার মন্ত্রিসভার বৈঠকে DA ও DR বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ৩ শতাংশ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের DA ও DR বেড়ে হয়েছে ৪৪ শতাংশ। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের বছরে প্রায় ৩০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। ১ অক্টোবর থেকেই নতুন DA ও DR কার্যকর হবে।

36

DA বৃদ্ধির পাশাপাশি HRA-তেও পরিবর্তন করেছে ত্রিপুরা সরকার। এতদিন সরকারি কর্মীরা বেসিক পে-র ৮ শতাংশ হারে HRA পেতেন। এখন থেকে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। শুধু তাই নয়, HRA-র সর্বোচ্চ সীমাও বাড়ানো হয়েছে। আগে মাসে সর্বোচ্চ ৩,০০০ টাকা HRA পাওয়া যেত। এখন সেই সীমা বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।

46

অর্থাৎ, কোনও কর্মীর বেসিক পে ৩০,০০০ টাকা হলে আগে HRA হিসেবে ২,৪০০ টাকা পাওয়া যেত। নতুন নিয়মে তা বেড়ে হবে ৩,০০০ টাকা। আবার বেসিক পে ৭০,০০০ টাকা হলে ১০ শতাংশ হিসাবে HRA হবে ৭,০০০ টাকা।

56

ত্রিপুরায় ২০১৮ সাল থেকে সপ্তম বেতন কমিশনের কাঠামো কার্যকর রয়েছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য কর্মীদের DA এখনও কম। ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র অষ্টম বেতন কমিশনের প্রক্রিয়া শুরু করেছে এবং রাজ্য সরকারও বিষয়টি পর্যালোচনা করছে। কর্মীদের স্বার্থ ও রাজ্যের আর্থিক পরিস্থিতির মধ্যে ভারসাম্য রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

66

DA ও DR বৃদ্ধির জন্য ত্রিপুরা সরকারের বছরে প্রায় ৩০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। পাশাপাশি HRA বৃদ্ধির জন্যও সরকারের অতিরিক্ত আর্থিক দায় তৈরি হবে। সরকারের এই সিদ্ধান্তে ত্রিপুরার সরকারি কর্মী ও পেনশনাররা অক্টোবর থেকেই বাড়তি সুবিধা পাবেন।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories