UPI তে MDR চালু হলেও এই ৭টি ক্ষেত্রে ১ টাকাও লাগবে না, ১৫ অক্টোবর থেকে নতুন নিয়ম

Published : Sep 17, 2026, 02:49 PM IST
UPI Payment fee

সংক্ষিপ্ত

১৫ অক্টোবর ২০২৬ থেকে UPI-তে MDR চার্জ চালু হচ্ছে শুনে অনেকেই আতঙ্কিত। তবে চিন্তার কারণ নেই। সরকার জানিয়েছে ৯৬% লেনদেনই ফ্রি থাকবে। জেনে নিন কোন ৭টি পরিষেবার জন্য আপনাকে এখনও ১ টাকাও দিতে হবে না।

UPI-তে টাকা লাগবে! এই খবরটা শুনেই সবার মাথায় হাত। কিন্তু আসল সত্যিটা কী? NPCI এবং অর্থ মন্ত্রক জানিয়েছে, নতুন MDR চার্জ সব লেনদেনের জন্য নয়। ১৫ অক্টোবর, ২০২৬ থেকে শুধুমাত্র নির্দিষ্ট মার্চেন্ট ট্রানজেকশন যার মূল্য ২০০০ টাকার বেশি, তার উপরেই এই চার্জ লাগবে। আর এই চার্জ দেবে দোকানদার, আপনি নন। UPI অ্যাপ কোনও আলাদা প্ল্যাটফর্ম ফি নিতে পারবে না।

তাহলে কোন ৭টি পরিষেবা এখনও পুরোপুরি ফ্রি থাকবে? দেখে নিন:

১. বন্ধু ও পরিবারকে টাকা পাঠানো (P2P): এটি সবচেয়ে বড় স্বস্তি। একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে টাকা পাঠানোয় কোনও MDR লাগবে না, টাকার অঙ্ক যতই হোক না কেন।

২. ২০০০ টাকা পর্যন্ত দোকানে কেনাকাটা: আপনি যদি কোনও দোকানে ২০০০ টাকা বা তার কম UPI পেমেন্ট করেন, তাহলে কোনও চার্জ নেই। সরকার বলছে ৯৬% P2M লেনদেনই ২০০০ টাকার নিচে হয়, তাই সেগুলি ফ্রি থাকবে।

৩. পাড়ার ছোট দোকানদার (P2PM): ছোট মুদি দোকান, চায়ের দোকান, ফুচকাওয়ালা যারা মাসে UPI-তে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন করেন, তারা P2PM ক্যাটাগরিতে পড়েন। তাদের জন্য কোনও MDR নেই, এমনকি যদি একটি পেমেন্ট ২০০০ টাকার বেশিও হয়।

৪. নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার: নিজের এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে UPI দিয়ে টাকা সরানোও P2P হিসেবে ধরা হবে, তাই সম্পূর্ণ ফ্রি।

৫. বিল ভাগাভাগি বা Split Payment: বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর বিল ভাগ করে নেওয়া, বাড়ি ভাড়া শেয়ার করা - এগুলোও P2P, তাই ফ্রি।

৬. UPI Lite এবং ছোট লেনদেন: UPI Lite-এ ৫০০ টাকা পর্যন্ত যে ছোট ছোট লেনদেন হয়, সেগুলি আগের মতোই ফ্রি থাকছে।

৭. অটো, রিকশা, সবজি বাজারের পেমেন্ট: বেশিরভাগ ক্ষেত্রে এই পেমেন্টগুলো ২০০০ টাকার অনেক নিচে এবং ছোট মার্চেন্টদের কাছে যায়, তাই এখানেও কোনও চার্জ লাগবে না।

তাহলে চার্জ কোথায় লাগবে?

শুধুমাত্র ২০০০ টাকার বেশি বড় দোকানে কেনাকাটা করলে দোকানদারকে ০.৪% দিতে হবে, যা সর্বোচ্চ ৩০০ টাকায় ক্যাপড। রেল, টেলিকম, ইন্স্যুরেন্স, পেট্রোল পাম্পের মতো জরুরি পরিষেবায় ২০০০ টাকার উপরে ফ্ল্যাট ৫ টাকা লাগবে। মিউচুয়াল ফান্ডে ০.০২%। কিন্তু মনে রাখবেন, এই টাকা আপনি দেবেন না, দোকানদার দেবে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Today Kolkata: লক্ষ্মীবারে অনেকটা কমলো সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
NSE IPO: খোলার আগেই বিপুল বিনিয়োগ! অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে ৬৭৪৬ কোটি টাকা সংগ্রহ হয়েছে