WB Bank Holiday Durga Puja: দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে কতদিন ব্যাঙ্ক বন্ধ? রইল সম্পূর্ণ ছুটির তালিকা

Published : Oct 14, 2026, 10:20 AM IST

WB Bank Holiday Durga Puja: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। কিন্তু জানেন কী ব্যাঙ্ক বন্ধ থাকছে কবে থেকে? আরবিআই-এর ছুটির তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় কতদিন ব্যাঙ্ক বন্ধ? বিস্তারিত তালিকা জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
16
কতদিন ব্যাঙ্ক বন্ধ দুর্গাপুজোয়?

অক্টোবর মাস মানেই উৎসবের মরশুম। আর লম্বা ছুটি। কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলির মতো ব্যাঙ্ক একটানা বন্ধ না থাকলেও পুজোর ক-দিন বন্ধ থাকে সমস্ত সরকারি-বেসরকারি ব্যাঙ্ক, শাখা ব্যাঙ্ক এবং কাস্টমার সার্ভিস পয়েন্ট। ফলে উৎসবের দিনে জরুরি প্রয়োজনে ব্যাঙ্কে যাওয়ার থাকলে আগেই ছুটির তালিকা দেখে বাড়ি থেকে বেরনো ভালো।

26
ব্যাঙ্কের ছুটি কবে থেকে শুরু হচ্ছে?

পুজোর কেনাকাটা, ভ্রমণ কিংবা জরুরি আর্থিক লেনদেনের কথা মাথায় রেখে সাধারণ মানুষের সবচেয়ে বড় চিন্তা থাকে ব্যাঙ্কের ছুটির দিনক্ষণ নিয়ে। উৎসবের আবহে টানা কতদিন রাজ্যে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে এবং কবে থেকে স্বাভাবিক পরিষেবা মিলবে, তা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং রাজ্য সরকারের ছুটির তালিকা প্রকাশ করেছে।

36
কী বলছে RBI-এর হলিডে লিস্ট?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্য দীর্ঘ ছুটির ঘোষণা থাকলেও ব্যাঙ্ক কর্মচারীদের ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। রাজ্য সরকারের অন্যান্য দফতরের মতো ব্যাঙ্কে একটানা ১০-১২ দিন ছুটি থাকে না। কারণ, এনআই অ্যাক্ট (Negotiable Instruments Act) এবং আরবিআই-এর নির্দিষ্ট নিয়ম মেনেই ব্যাঙ্কিং পরিষেবার শাখাগুলি বন্ধ থাকে।

46
দুর্গাপুজোয় রাজ্যে ব্যাঙ্কের ছুটির তালিকা

যেহেতু উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। তারপর উৎসবের মূল দিনগুলির পাশাপাশি সাপ্তাহিক ছুটিও রয়েছে। এই কারণে টানা কয়েক দিন ব্যাঙ্কে গেলে মিলবে না পরিষেবা। বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকছে মূলত সপ্তমী থেকে। তবে সপ্তমী রবিবার হওয়ায় অষ্টমী থেকেই ছুটির কাউন্ট করা হবে।

56
মহাঅষ্টমী থেকে মিলবে না ব্যাঙ্কিং পরিষেবা

১৯ অক্টোবর (সোমবার) মহাঅষ্টমী। দুর্গাপুজোর অষ্টমী উপলক্ষে রাজ্যে সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী। নবমীর পুজো উপলক্ষে আরবিআই-এর তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী বা দশেরার দিন রাজ্যজুড়ে ব্যাংক পুরোপুরি বন্ধ থাকবে।

66
একটানা চারদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক

রবিবার থেকে বুধবার এই চার দিন রাজ্যের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের শাখাগুলিতে সরাসরি গ্রাহক পরিষেবা বন্ধ থাকছে। এর ঠিক আগে ১৬ অক্টোবর (শুক্রবার - মহাষষ্ঠী) এবং ১৭ অক্টোবর (শনিবার - তৃতীয় শনিবার) ব্যাঙ্ক খোলা থাকায় জরুরি কাজ থাকলে এই সময়ের মধ্যেই সেরে ফেলতে পারেন। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও মিলবে অনলাইন-এটিএম সংক্রান্ত পরিষেবা। সমস্ত কিছুই সচল থাকবে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories