
চাকরির উপর ভরসা নয়, টাকাকে খাটান। মাস শেষে মাইনে ঢোকার জন্য বসে থাকতে থাকতে ক্লান্ত? একবার সঠিক জায়গায় বিনিয়োগ করলে টাকাই আপনার হয়ে কাজ করবে। ভালো খবর হল, এখন এমন কিছু স্কিম আছে যেখানে একবার টাকা রাখলেই প্রতি মাসে নিশ্চিত আয় আসবে। বাজারের ওঠা-পড়ার টেনশন নেই।
একবার বিনিয়োগে মাসে ৫০০০ টাকা আয়ের ৪টি উপায়:
1. পোস্ট অফিস মাসিক আয় যোজনা - POMIS সরকারি গ্যারান্টি সহ সবচেয়ে সেফ স্কিম। ৫ বছরের জন্য টাকা লক।
কত বিনিয়োগ: একক নামে ৯ লাখ, যুগ্ম নামে ১৫ লাখ পর্যন্ত সুদের হার: 7.4% বার্ষিক মাসিক আয়: ৯ লাখে প্রায় ₹5,550 প্রতি মাসে ফায়দা: ঝুঁকি শূন্য। প্রতি মাসের ১ তারিখে টাকা সরাসরি ব্যাঙ্কে।
2. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম - SCSS 60 বছরের উপরে যারা আছেন তাদের জন্য। ৫ বছর মেয়াদ।
কত বিনিয়োগ: সর্বোচ্চ ৩০ লাখ পর্যন্ত সুদের হার: 8.2% বার্ষিক মাসিক আয়: ৭.৫ লাখে প্রায় ₹5,125 প্রতি মাসে ফায়দা: ট্যাক্স ছাড়ও পাবেন 80C ধারায়।
3. ব্যাঙ্ক FD-এর মাসিক সুদ অপশন ব্যাঙ্কে FD করে সুদটা প্রতি মাসে নিতে পারেন। রিস্ক একদম কম।
কত বিনিয়োগ: প্রায় ৮-৯ লাখ @ 6.5-7% মাসিক আয়: ৮.৫ লাখে প্রায় ₹4,958 প্রতি মাসে এতে প্রয়োজনে লোন নিতে পারবেন FD-এর এগেনস্টে।
4. কর্পোরেট বন্ড / ডেট মিউচুয়াল ফান্ড SWP একটু বেশি রিটার্ন চাইলে। AAA রেটেড কোম্পানির বন্ড বা Debt Fund-এ SWP সেট করুন। কত বিনিয়োগ: ৭-৮ লাখ আয়: 8-9% রিটার্ন ধরে মাসে ₹5,000+ ট্যাক্স এফিসিয়েন্ট। প্রয়োজনে টাকা তুলতে পারবেন।
বিনিয়োগের আগে এই ৩টি কথা মাথায় রাখুন
1. নিশ্চিত আয় = কম রিস্ক: সেফ।বেশি লাভের লোভে ফ্রড স্কিমে পা দেবেন না। সরকারি স্কিম সবচেয়ে 2. ট্যাক্স: মাসিক আয়ের উপর TDS কাটতে পারে। CA-এর সাথে কথা বলে নিন। 3. লিকুইডিটি: POMIS, SCSS-এ ৫ বছর টাকা আটকে যায়। জরুরি ফান্ড আলাদা রাখুন।
একবার বিনিয়োগ করে প্রতি মাসে নিশ্চিত আয় - এটা স্বপ্ন নয়। সঠিক প্ল্যানিং আর ধৈর্য থাকলেই সম্ভব।