World Cup Broadcast in India: স্টক মার্কেটে ঝড় তুলল জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় লিমিটেডের শেয়ার (fifa world cup 2026 broadcast rights)। আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা হতেই শেয়ার বাজারে কার্যত, শোরগোল পড়ে গেল। হু-হু করে দাম বাড়ল এই স্টকের। ফলে, সেনসেক্স এবং নিফটির পতনের মাঝেও বিনিয়োগকারীদের একটা বড় অংশের পকেটে মোটা টাকা এসেছে (zee entertainment share latest news)।
বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েকদিন এই প্রবণতা বজায় থাকতে পারে। সোমবার, জি এন্টারটেইনমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়, ২০২৬ এবং ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করার স্বত্ব পেয়েছে তারা। রেকর্ড অর্থের বিনিময়ে ফিফার থেকে ব্রডকাস্টিং রাইটস কিনেছে জি গ্রুপ। তারপরেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই সংস্থার শেয়ারের দাম। স্বাভাবিকভাবেই, বিরাট মুনাফা হয় বিনিয়োগকারীরা।
প্রসঙ্গত, জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ০.৯২%। একটা সময়, ৯৯.৮০ টাকায় পৌঁছে যায় এই স্টকের দাম। সেই সময় সূচক প্রায় ৭% বৃদ্ধি পায়। অন্যদিকে, বাজার হওয়ার সময় জি গ্রুপের শেয়ারের দাম ছিল ৯৩.৯৭ টাকা। পরিসংখ্যান বলছে, শেষ ৫ দিনে লগ্নিকারীরা ১১.৬৮% মুনাফা পেয়েছেন এই স্টকটি থেকে। গত এক মাসে স্টকটির দাম বৃদ্ধি পেয়েছে ৩.৪৭%।
বিশ্বের অন্যতম সেরা এই মেগা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১১ জুন থেকে, চলবে ১৯ জুলাই পর্যন্ত। জ়ি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ক্রমশই খেলাধুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে মানুষ বেশি আগ্রহী। তাই এই সিদ্ধান্ত এবং বিনিয়োগ করতে চাইছে সংস্থা।
স্পোর্টস ব্রডকাস্টিং অপারেশনসকে ঢেলে সাজাতে চাইছে তারা। মোট চারটি চ্যানেলে সম্প্রচার হবে ম্যাচগুলি। নতুন চ্যানেলগুলির নাম হল ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। ওটিটি-র ক্ষেত্রে জি ৫ (Zee5) অ্যাপেই ম্যাচগুলি দেখা যাবে।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।