সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, শুরুতেই বেতন ৪৮,৪৮০ টাকা, কীভাবে করবেন আবেদন?

Published : Mar 18, 2026, 09:19 AM ISTUpdated : Mar 18, 2026, 09:24 AM IST
central bank of india

সংক্ষিপ্ত

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার পদে ২৭৫ জনকে নিয়োগ করছে। কম্পিউটার সায়েন্স, আইটি বা ইলেকট্রনিক্সে স্নাতক ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য প্রাথমিক বেতন হবে ৪৮,৪৮০ টাকা।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। বিশেষ করে যারা সরকারি চাকরি খুঁজছেন। যারা মূলত ব্যাঙ্কে চাকরির চেষ্টা করছেন, তারা পাবেন বিশাল সুযোগ। এবার নিয়োগ হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। নিয়োগ হবে স্পেশালিস্ট অফিসার পদে। শুরুতেই বেতন মিলবে ৪৮,৪৮০ টাকা। জেনে নিন কারা আবেদনযোগ্য, কীভাবে করবেন আবেদন।

যোগ্যতা

প্রকাশ্যে এল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে স্পেশালিস্ট অফিসার পদে। এই পদে আবেদন করতে প্রার্থীদের এআইসিটিই বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স স্নাতক বা বিটেক ডিগ্রি থাকতে হবে। তবেই করতে পারবেন আবেদন।

শূন্যপদ

সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট অফিসার পদে হবে নিয়োগ। এখানে মোট শূন্যপদ ২৭৫টি।

শিক্ষাগত যোগ্যতা

শীঘ্রই মিলবে কাজের সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট অফিসার পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের এআইসিটিই বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালক থেকে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স স্নাতক বা বিটেক ডিগ্রি থাকতে হবে। তবেই করতে পারবেন আবেদন।

বয়সের সীমা

এখানে প্রার্থীদের স্কেল ১ বিভাগে সর্বোচ্চ ৩০ বছর, স্কেল ২ এবং ৩ বিভাগে সর্বোচ্চ ৩৫ বছর এবং স্কেল ৪ বিভাগে সর্বোচ্চ ৪৫ বছর বয়স চাওয়া হয়েছে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় আছে।

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে শুরুতেই মিলবে ৪৮,৪৮০ টাকা বেতন। অন্তমি বেতন পৌঁছাবে ১,২০,৯৪০ টাকা পর্যন্ত। তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। আবেদন করতে হলে সবার আগে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এবার নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রার করে নিন। এবার সকল তথ্য পূরণ করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। ২৩ মার্চ আবেদনের শেষ দিন।

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

স্নাতক বা দ্বাদশোত্তীর্ণ হলেই চাকরির সুযোগ, নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়, কীভাবে করবেন আবেদন?
IDBI Bank Recruitment 2026: আইডিবিআই ব্যাঙ্কে ১৩০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, স্নাতকদের জন্য বিরাট সুযোগ