Job News: কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় একাধিক শূন্যপদ, কারা করতে পারবেন আবেদন?

Published : Sep 09, 2026, 09:12 AM IST
job vacancy

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) একাধিক পদে কর্মী নিয়োগ করছে। দিল্লি এনসিআর-এর কেন্দ্রীয় সরকারি হাসপাতালে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার সহ বিভিন্ন পদে এই নিয়োগ হবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায়। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ। সদ্য এই মর্মে প্রকাশিত হল বিজ্ঞপ্তি। দিল্লি এনসিআর- র কেন্দ্রীয় সরকারি হাসপাতালে হবে নিয়োগ।

শূন্যপদ

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ হবে নিয়োগ। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটি, ইএমটি টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার ম্যানেজার, ল্যাব অ্যাটেনডেন্ট, ডেনটাল টেকনিশিয়ান, ফুড বিয়ারার, ওটি টেকনোলজিস্ট, জুনিয়র ফিডিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার পদে হবে নিয়োগ।

শূন্যপদ ও বেতন

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটি পদে ২ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ৪০,৭১০।

ইএমটি টেকনিশিয়ান পদে ২ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ২৬,২০৮।

পেশেন্ট কেয়ার ম্যানেজার পদে ৫ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ৩০,০০০।

ল্যাব অ্যাটেনডেন্ট পদে ৫ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ২৬,২০৮।

ডেনটাল টেকনিশিয়ান পদে ২ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ২৯,৩২৫।

ফুড বিয়ারার পদে ৫ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ২১,৫০২।

ওটি টেকনোলজিস্ট পদে ৫ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ২১,৫০২।

জুনিয়র ফিডিওথেরাপিস্ট পদে ৫ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ৩৩,৫৮০।

ফার্মাসিস্ট পদে ৫ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ২৮,৪৪৪।

রেডিওগ্রাফার পদে ৫ জন নিয়োগ করা হবে। মাসিক বেতন ৪০,৭১০।

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা আছে ভিন্ন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ফিডিওথেরাপিস্ট পদে সংশ্লিষ্ট বিষয়ডিগ্রি, ফার্মাসিস্ট পদের জন্য ডিপ্লোমা বা ডিগ্রি ও রেজিস্ট্রেশন, রেজিওগ্রাফার ও ওটি টেকনোলজিস্ট পদের জন্য বিএসসি ডিগ্রি থাকতে হবে। পেশেন্ট কেয়ার ম্যানেজারের ক্ষেত্রে লাইফ সাইন্সে স্নাতকের পাশাপাশি হসপিটাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফুড বেয়ারার পদে আবেদন করতে মাধ্যমিক পাশের পাশাপাশি খাদ্য সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ থাকতে হবে। ল্যাব অ্যাটেনডেন্ট ও ডেনটাল টেকনিশিয়ান পদে আবেদনকরতে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটি, ইএমটি টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার ম্যানেজার, ল্যাব অ্যাটেনডেন্ট, ডেনটাল টেকনিশিয়ান, ফুড বিয়ারার, ওটি টেকনোলজিস্ট, জুনিয়র ফিডিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার পদে হবে নিয়োগ। এক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে বয়স।

আবেদন পদ্ধতি

এবার নিয়োগ হবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায়। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ। আবেদন করতে পারবেন অনলাইনে। প্রথমে যান হোমপেজে। সেখানে কেরিয়ার অপশনে ক্লিক করুন। সেখানে দেখতে পাবেন বিজ্ঞপ্তি। সেই অনুসারে করুন আবেদন। ২১ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Homework History: হোমওয়ার্কের আবিষ্কারক কে? জানুন স্কুলের এই 'বিভীষিকা'র আসল ইতিহাস
Govt Job News: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ