Bank Job: ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, স্নাতক পাশ করলেই পাবেন চাকরির সুযোগ

Published : Feb 24, 2026, 09:47 AM IST
bank job

সংক্ষিপ্ত

ব্যাঙ্ক অফ বরোদা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে ৪১৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২ থেকে ৪০ বছর বয়সী স্নাতক ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা ২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। এবার নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। প্রায় পাঁচশো শূন্যপদে নিয়োগ করবে এই সংস্থা। স্নাতক হলেই করতে পারবেন আবেদন। আবেদন চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। জেনে নিন বিস্তারিত। 

শূন্যপদ

শীঘ্রই নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। মোট ৪১৯টি পদে নিয়োগ করবে এই ব্যাঙ্ক। তাই ব্যাঙ্কে চাকরিতে আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন। 

শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। মোট ৪১৯টি পদে নিয়োগ হবে ব্যাঙ্কে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকা দরকার। সঙ্গে থাকতে হবে এই পদে কাজের অভিজ্ঞতা। এই কাজে আগ্রহী হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। 

বয়সের সীমা

ব্যাঙ্কে মোট ৪১৯টি পদে নিয়োগ হবে। আবেদন করার জন্য সর্বনিম্ন ২২ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। চাকরি পেলে নির্দিষ্ট স্কেলের ভিত্তিতে দেওয়া হবে বেতন। যা নির্ধারণ করবে ব্যাঙ্ক অফ বরোদা। বিস্তারিত জানতে হলে সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। মিলবে বিস্তারিত তথ্য।

আবেদন পদ্ধতি

ব্যাঙ্ক অফ বরোদায় আবেদন করতে হলে সবার আগে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে পাহেন। এবার নতুন করে রেজিস্ট্রেশন করে নিন। আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। সবশেষে ফি জমা দিন। এভাবে করুন আবেদন। দেরি না করে আজই আবেদন করুন ব্যাঙ্ক অফ বরোদায় কাজের জন্য। ২২ থেকে ৪০ বছর বয়সী স্নাতক ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা ২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

HPCL Recruitment 2026: পরীক্ষা ছাড়াই ৬০৮ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন
আপনার খুদেকে ভোরবেলা জোর করে ঘুম ভাঙিয়ে স্কুলে পাঠান? অজান্তেই করছেন না তো কোনও ভুল?