Job Vacancy: উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের মূল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কেরিয়ার অপশনে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। এরপর বিজ্ঞাপনে দেওয়া তথ্য অনুযায়ী সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Job Vacancy: বছর শেষের মুহুর্তে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুযোগ। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলেন এবার তাদের জন্য কাজের সুযোগ রয়েছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে। কেন্দ্রীয় অধীনস্থ এই সংস্থায় প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ। সংস্থার ওয়েবসাইটে এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
সংস্থায় নিয়োগ হবে বিজনেস অ্যানালিস্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। তবে আবেদনকারীদের চুক্তিভিত্তিক কাজ করতে হবে। এছাড়াও আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের মূল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কেরিয়ার অপশনে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। এরপর বিজ্ঞাপনে দেওয়া তথ্য অনুযায়ী সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। অনলাইনেই করা যাবে আবেদন। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, জেলা স্বাস্থ্য বিভাগে ১০৮ জন কর্মী নিয়োগ হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে কর্মী নিয়োগ হবে। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর।
শূন্যপদ
জেলা স্বাস্থ্য বিভাগে ১০৮ জন কর্মী নিয়োগ হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে হবে নিয়োগ। বিজ্ঞপ্তি অনুযায়ী, অয়ুষ মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট এবং স্টাফ নার্স পদে মোট ১০৮ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
















