
চাকরি প্রার্থীদের জন্য ব্যাপক খবর। এবার স্নাতক পাশ করলেই চাকরির সুযোগ, নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়। ফের প্রকাশ্যে এল নিয়োগের বিজ্ঞপ্তি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা-তে কাজে আগ্রহী হলে আজই করুন আবেদন। সদ্য আবেদনের সময়সীমা বাড়ানো হল।
শূন্যপদ
ব্যাঙ্ক অফ বরোদা-তে জন্য ব্যাপক খবর।ব্যাঙ্ক অফ বরোদা-তে মোট পাঁচ ধরনের পদে কর্মী নেওয়া হবে। অভিজ্ঞ পেশাদার পদের জন্য হবে নিয়োগ।
গ্রুপ হেড- অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (গ্রেড ২)
হেড ইনভেস্টমেন্ট- অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (গ্রেড ২)
টেরিটরি হেড- অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (গ্রেড ১)
ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার- অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (গ্রেড ১)
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার- ডেপুটি ম্যানেজার
সব মিলিয়ে ৮৩৭টি পদে হবে নিয়োগ। এর মধ্যে সব থেকে বেশি শূন্যপদ আছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে।
গ্রুপ হেড- ৮টি
হেড ইনভেস্টমেন্ট- ১টি
টেরিটরি হেড- ৩৫
ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার- ২টি
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার- ৭৯১টি
সব মিলিয়ে মোট ৮৩৭টি পদে হবে নিয়োগ
যোগ্যতা
একাধিক পদে হবে নিয়োগ। সে কারণে সব পদের ভিন্ন ভিন্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
গ্রুপ হেড- স্নাতক ডিগ্রি থাকলে করতে পারবেন আবেদন। পাশাপাশি ওয়েলথ ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি পদে অন্তত ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
হেড ইনভেস্টমেন্ট- স্নাতক ডিগ্রি এবং নির্দিষ্ট এনআইএসএম সার্টিফিকেট থাকলে করতে পারবেন আবেদন। সংশ্লিষ্ট পদে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
টেরিটরি হেড- স্নাতক ডিগ্রি থাকলেই করতে পারবেন আবেদন। থাকতে হবে ৮ বছরের অভিজ্ঞতা।
ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার- স্নাতক ডিগ্রি থাকলেই করতে পারবেন আবেদন। থাকতে হবে ৫ বছরের অভিজ্ঞতা। এনআইএসএম সার্টিফিকেট থাকলে করতে পারেন আবেদন।
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার- স্নাতক ডিগ্রি থাকলেই করতে পারবেন আবেদন। থাকতে হবে ৩ বছরের অভিজ্ঞতা। থাকতে হবে এনআইএসএম/আইআরডিএ সার্টিফিকেট।
বয়সসীমা
গ্রুপ হেড- ৩৫ থেকে ৫০ বছর
হেড ইনভেস্টমেন্ট- ৩৫ থেকে ৫০ বছর
টেরিটরি হেড- ২৮ থেকে ৪২ বছর
ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার- ২৬ থেকে ৪৫ বছর
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার- ২৪ থেকে ৩৫ বছর