
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার কাজের সুযোগ মিলবে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে। ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ও ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য এক বছরের প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)। এই মর্মে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-র ওয়েবসাইটে প্রকাশিত হল বিজ্ঞপ্তি।
শূন্যপদ
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-এ শীঘ্রই হবে নিয়োগ। অ্যাপ্রেন্টিস নেবে সংস্থা। ৬০ জন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স এবং মাইনিং বিভাগে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে সংস্থার বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, প্রকল্প এবং কয়লা খনিতে ১২ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। জেনে নিন কোন পদে কতজন নিয়োগ হবে।
স্নাতক উত্তীর্ণদের জন্য-
মেকানিক্যাল- ১২টি
ইলেকট্রিক্যাল- ১০টি
ইনস্ট্রুমেন্টেশন ও ইলেকট্রনিক্স - ৫টি
মাইনিং- ৩টি
ডিপ্লোমা উত্তীর্ণের জন্য-
মেকানিক্যাল- ১৩টি
ইলেকট্রিক্যাল- ১০টি
ইনস্ট্রুমেন্টেশন ও ইলেকট্রনিক্স - ৭টি
যোগ্যতা-
স্নাতক অ্যাপ্রেন্টিস পদের জন্য এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয় চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তেমনই ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য এআইসিটিই অথবা পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পর্ষদ দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয় ৩ বছরের পূর্ণ সময় ডিপ্লোমা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-এ শীঘ্রই হবে নিয়োগ। অ্যাপ্রেন্টিস নেবে সংস্থা। ৬০ জন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা দেওয়া হবে না। ডিগ্রি বা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের তালিকা তৈরি করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদনের আগে প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম-র ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। এবার এনরলমেন্ট নম্বর সংগ্রহ করুন। তারপর ডব্লিউবিপিডিসিএল-র ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে করতে পারবেন আবেদন। ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর। তাই আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আবেদন করুন।