ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, ১১০০ শূন্যপদে হবে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

Published : Oct 15, 2026, 09:51 AM IST
bank of baroda data leak dark web customer data security

সংক্ষিপ্ত

ব্যাঙ্ক অফ বরোদায় ওয়েলথ এগজিকিউটিভ এবং ক্রেডিট অ্যানালিস্ট পদে মোট ১১০০ জনকে নিয়োগ করা হচ্ছে। স্নাতক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৬ অক্টোবর ২০২৬ করা হয়েছে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়। ওয়েলথ এগজিকিউটিভ এবং ক্রেডিট অ্যানালিস্ট পদে হবে নিয়োগ। নিয়োগ হবে মোট ১১০০ জন। আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর।

শিক্ষাগত যোগ্যতা

ওয়েলথ এগজিকিউটিভ এবং ক্রেডিট অ্যানালিস্ট পদে হবে নিয়োগ। দুই পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত আছে। ওয়েলথ এগজিকিউটিভ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু পেশাগত শংসাপত্রের মধ্যে অন্তত একটি থাকতে হবে। যেমন NISM -র সংশ্লিষ্ট শংসাপত্র অথবা Insurance Institute of India-র IC 38 শংসাপত্র। ব্যাঙ্কিং, অর্থনীতি, বিপণন এবং সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা কিংবা MBA থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ক্রেডিট অ্যানালিস্ট পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয় স্নাতক হতে হবে পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। এছাড়া তফসিলি বাণিজ্যিক ব্যাঙ্কে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। কর্পোরেট ঋণ সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়সসীমা

ওয়েলথ এগজিকিউটিভ এবং ক্রেডিট অ্যানালিস্ট পদে হবে নিয়োগ। বয়স হিসেব করা হবে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী। ওয়েলথ এগজিকিউটিভ পদে আবেদন করতে ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রেডিট অ্যানালিস্ট পদে আবেদন করতে ২১ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

আবেদন

ওয়েলথ এগজিকিউটিভ এবং ক্রেডিট অ্যানালিস্ট পদে হবে নিয়োগ। নিয়োগ হবে মোট ১১০০ জন। অনলাইনে চলছে আবেদন। আবেদন শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে। প্রথমে আবেদনের শেষ তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর। পরে সময়সীমা বাড়িয়ে ১৬ অক্টোবর ২০২৬ করা হয়েছে। অর্থাৎ যোগ্য প্রার্থীদের হাতে এখনও আবেদন করার সুযোগ আছে। এই সকল পদে চাকরি পেলে দেশের যে কোনও রাজ্যে পোস্টিং হতে পারে। দেরি না করে আবেদন করে নিন।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

কেন্দ্র অধীনস্থ সংস্থায় চলছে কর্মীর খোঁজ, নিয়োগ হবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন
Railway Jobs 10th Pass: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ITI পাসে রেলে চাকরি! আজই আবেদন করুন