IOCL Recruitment 2026: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (IOCL) ৪০৯টি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর ও বিভিন্ন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মেধার ভিত্তিতে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
IOCL Recruitment 2026: দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থায় কাজ করতে ইচ্ছুক এমন প্রার্থীদের জন্য এ এক সুবর্ণ সুযোগ। এই সংস্থা বর্তমানে বেশ কিছু শিক্ষানবিশ নিষুক্ত করবে বলে নোটিশ দিয়েছে, তাই আগ্রহী প্রার্থীরা বিস্তারিত দেখে নিয়ে দ্রুত আবেদন পর্ব সেড়ে ফেলুন।
জানা গিয়েছে এই সংস্থা ট্রেডের জন্য বহু প্রার্থী নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪০৯টি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের ১২ ডিসেম্বর,এর মধ্যে তাদের আবেদনপত্র জমা করতে হবে।
লিখিত পরীক্ষা ছাড়াই হবে এই নিয়োগ-
এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। প্রার্থীদের মেধার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। দশম, দ্বাদশ, আইটিআই, ডিপ্লোমা বা স্নাতক হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেসের জন্য ডাকা হবে।
শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা-
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ এর বেশি হওয়া বাধ্যতামূলক এবং একইসঙ্গে ২৪ বছরের মধ্য হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য - যেকোনও বিষয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা স্নাতক ডিগ্রি প্রয়োজন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের জন্য - এই পদের জন্য আবেদনকারীদের অবশ্যই বিএ, বি.কম, বি.এসসি বা বিবিএ কোর্স থেকে স্নাতক হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। ট্রেড অ্যাপ্রেন্টিসদের জন্য - এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের দশম শ্রেণি পাশ করার পাশাপাশি NCVT/SCVT দ্বারা স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের জন্য - এই পদের জন্য সেই বিভাগের ইঞ্জিনিয়ারিং-এর কোনও সংশ্লিষ্ট শাখায় ৩ বছরের ডিপ্লোমা প্রয়োজন।
কীভাবে আবেদন করবেন-
এর জন্য প্রার্থীদের প্রথমেই NAPS বা NATS পোর্টালে যেতে হবে। নিজের ক্যাটাগরি অনুযায়ী বিভাগ সিলেক্ট করতে হবে। আপনার বৈধ নথি দিয়ে এখানে আবেদন প্ত্র পূরণ করে নাম রেজিস্টার করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপরে এস্টাবলিশমেন্ট আইডি দিয়ে আবেদন করতে হবে। আবেদন পত্র পূরণ করার পর মাইক্রোসফ্ট ফর্ম লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র জমা দিন এবং একটি প্রিন্টআউট নিয়ে সঙ্গে রাখুন।










