Vacancy: কলকাতা বিশ্ববিদ্যালয় একাধিক পদে নিয়োগ, জেনে নিন কারা করতে পারবেন আবেদন

Published : Jun 25, 2026, 09:58 AM IST
Calcutta University

সংক্ষিপ্ত

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করছে। ওয়াক ইন ইন্টারভিউ-এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, যেখানে প্রার্থীরা আকর্ষণীয় সাম্মানিক পাবেন। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। বিশ্ববিদ্যালয় যারা কাজ করতে চান তাদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার রিসার্চ ফেলো পদে। নিয়োগ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। জেনে নিন বিস্তারিত। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। তেমন কতদিনের জন্য হবে নিয়োগ। রইল সকল তথ্য। 

শূন্যপদ

কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার রিসার্চ ফেলো পদে। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ।

কাজের মেয়াদ

গবেষণা প্রকল্পে কাজের জন্য নিয়োগ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার রিসার্চ ফেলো পদে হবে নিয়োগ। প্রথমে এক বছরের জন্য হবে নিয়োগ। কাজ বাড়লে বাড়বে কাজের মেয়াদ।

সাম্মানিক

গবেষণা কাজের জন্য নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার রিসার্চ ফেলো পদে। জুনিয়ার রিসার্চ ফেলো পাবেন ৩৭ হাজার টাকা সাম্মানিক। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে মিলবে মাসে ২০ হাজার টাকা।

যোগ্যতা

জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয় মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং বা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আবেদন করতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয় ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২৮ -র মধ্যে।

নিয়োগ

নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়ার রিসার্চ ফেলো পদে। নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউ-র মাধ্যমে। আগামী ১৪ জুলাই বেলা ১২টা থেকে হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে সকাল সাড়ে ১১টার মধ্যে যেতে হবে প্রার্থীদের। আরও জানতে হলে https://www.caluniv.ac.in/news/news.html এ ক্লিক করুন। হোমপেজ থেকে মিলবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি। সেখানে পাবেন সকল তথ্য।

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

IBPS Recruitment 2026: আইবিপিএস ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সুযোগ হাতছাড়া করবেন না
IBPS Clerk 2026: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনে নিয়োগ চলছে, আবেদনের শেষ সুযোগ হাতছাড়া করবেন না