
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। মাধ্যমিক পাশ করলেই মিলবে সরকারি চাকরির সুযোগ। এবার কাজের সুযোগ পাবেন CRPF-এ। নিয়োগ হবে ৯১৯৫ শূন্যপদে। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। এবার মাধ্যমিক পাশ করেই আবেদন করুন কনস্টেবলের চাকরির জন্য। এই কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন। জেনে নিন কীভাবে করবেন আবেদন।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-র তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে কনস্টেল ট্রেডসম্যান পদে নিয়োগের কথা আছে। এখানে মোট শূন্যপদ ৯১৯৫টি। যার মধ্যে কনস্টেবল ট্রেডম্যান ও টেকনিক্যাল পদে ৯১৭৫ শূন্যপদ এবং কনস্টেবল পায়োনিয়ার উইং পদে ২০টি শূন্যপদ আছে। এবার জেনে নিন কীভাবে করবেন আবেদন। রইল নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
আবেদন পদ্ধতি
প্রথমে সিআরপিএফ-র অফিসিয়াল ওয়েবসাইট www.rect.crpf.gov.in ভিজিট করুন।
এবার কনস্টেবল বিক্রুটমেন্ট ২০২৬ লিঙ্কে ক্লিক করুন।
নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।
আগামী ২০ এপ্রিল থেকে এখানে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী ১৯ মে পর্যন্ত। তাই আবেদন শুরু হলে অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নিন। বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
বেতন কাঠামো
সিআরপিএফ কনস্টেবল পদ চাকরি পেলে প্রতি মাসে পে লেভেল ৩ অনুসারে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন থাকবে। সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদেরকে ট্রেড পরীক্ষা নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, শারীরিক দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউ-র মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তাই আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।