Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, স্নাতক যোগ্যতা থাকলেই করা যাবে আবেদন

Published : Apr 24, 2026, 09:46 AM IST
job oriented courses after 12th

সংক্ষিপ্ত

Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কারা আবেদন জানাতে পারবেন? এবং কীভাবে আবেদন করবেন? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। এবার নিয়োগ হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থা। বিভিন্ন বিভাগে তরুণ পেশাদার নিয়োগের বিজ্ঞপ্তি জানিয়ে পোস্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য থেকে জানা গিয়েছে যে, কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস-এর দফতরে তরুণ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে একবছরের চুক্তির মেয়াদে কাজ করতে হবে। সংশ্লিষ্ট পোস্টের জন্য মোট ১২ জন কর্মী নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:-

কেন্দ্রীয় সরকারের অধীনে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস-এর দফতরে কাজ করতে গেলে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে আইনে স্নাতক, ডেটা অ্যানালিটিক্স ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের নিয়োগ করা হবে। নিযুক্তদের সমস্যা সমাধানের দক্ষতা, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার মানসিকতা থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের প্রশাসনিক কাজের জন্য বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়মিত ভাবে যোগাযোগ করে কাজ করতে হবে। তাই স্থানীয় ভাষার পাশাপাশি, ইংরেজিতে সাবলীল হওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লিখিত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও পেশাগত যোগ্যতা হিসেবে সমতুল পদে পূর্ব অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, কাজে উৎকর্ষের প্রমাণ দিতে পারলে, এক বছরের চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। মাসে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ কবে?

আবেদনের শেষ দিন ৮ মে। আগ্রহী চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে ই-মেইল মারফত আবেদন জানাতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র ইমেলে সাবমিট করা আবশ্যক। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Job News: দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
২৫ লক্ষ টাকার চাকরি ছেড়েছিলেন, এখন মাসে ৭ লক্ষ কামান এই এমবিএ ট্যাক্সিওয়ালা