উচ্চমাধ্যমিক পাশ করলেই জেলাশাসকের দপ্তরে দারুণ চাকরির সুযোগ! কীভাবে আবেদন করবেন, জেনে নিন

Published : Jan 14, 2024, 09:58 AM IST
government jobs vacancy 2023 in west bengal

সংক্ষিপ্ত

জেলাশাসকের দপ্তরে কাজের সুযোগ পাবেন উচ্চমাধ্যমিক পাশ করা পড়ুয়ারা। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

চাকরির বাজারে আকাল। তবে তার মধ্যেও বেশ কয়েকটি চাকরির খবর আমাদের নজর কাড়ে। জেলাশাসকের দপ্তরে কাজের সুযোগ পাবেন উচ্চমাধ্যমিক পাশ করা পড়ুয়ারা। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জেনে নিন।

পদের নাম- Para Medical Staff

মোট শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা- নূন্যতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।

মাসিক বেতন- ১২,০০০/- টাকা।

পদের নাম- House Father

মোট শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা- নূন্যতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।

মাসিক বেতন- ১৪,৫৬৪/- টাকা।

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন। প্রস্তাবিত আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলির জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- DM Office Building, Jalpaiguri, West Bengal 735101

আবেদনের শেষ তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৪।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
click me!

Recommended Stories

CBSE পরীক্ষা ২০২৬: রিপোর্টিং টাইম থেকে ড্রেস কোড, একের পর এক বদল নিয়ে জারি বিজ্ঞপ্তি
সরকারি সংস্থায় অনুবাদক পদে নিয়োগ, বেতন প্রায় ৪৭ হাজার, জেনে নিন কীভাবে করবেন আবেদন