Bank Job News: ব্যাঙ্কে চাকরিতে সুবর্ণ সুযোগ, কীভাবে আবেদন করবেন? জানুন আবেদনের শেষ তারিখ

Published : Jun 27, 2025, 09:47 AM IST
SBI CBO Recruitment 2025

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মিলছে চাকরির সুযোগ। কীভাবে  আবেদন জানাবেন? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Job News: দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন অথচ মনের মতো চাকরি পাচ্ছেন না? চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একেবারে দারুন এক সুবর্ণ সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চলছে কর্মী নিয়োগ। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার বিভিন্ন পদে রয়েছে চাকরির সুযোগ। জানা গিয়েছে, ৫০০-রও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিশদ তথ্য দিয়ে একটি বিজ্ঞপ্তি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কোন কোন পদে কর্মী নিয়োগ চলছে (Government Job Vacancy):-

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্কে প্রোবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৫৪১। নিযুক্তদের প্রবেশন পিরিয়ডে রাখা হবে দুই বছর। এর পর তাঁদের কাজের উপর ভিত্তি করে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১ স্কেলে উন্নীত করা হবে। নিয়োগের পর কর্মীদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আবেদনকারীর বয়সসীমা:-

এই পদে চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকতে হবে। যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে তিনটি পর্যায়ে। সেগুলি হল— প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং সাইকোমেট্রি টেস্ট, গ্রুপ এক্সসারসাইজ ও ইন্টারভিউ।

আবেদনের শেষ তারিখ:-

আগ্রহী চাকরি প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৭৫০ টাকা। আগামী ১৪ জুলাই আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটে নজর দেওয়ার জন্য বলা হয়েছে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। বিভিন্ন শূন্যপদে কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, প্রায় তিন হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি গ্রুপ সি (Group C) পদে চাকরির সুযোগ মিলবে।

ওই বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে যে, মোট ৩ হাজার ১৩১টি শূন্যপদে সিএইচএসএল পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। নিযুক্তেরা কেন্দ্রীয় সরকারি বিভিন্ন মন্ত্রক এবং দফতরে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

গেইলে শিক্ষানবিশ হিসেবে বিভিন্ন পদে চাকরির সুযোগ, জানুন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের জন্য সরকারি সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ