Kolkata Metro service: রেমাল তান্ডবে সপ্তাহের শুরুতেই বেহাল দশা মেট্রো পরিষেবা, সমস্যায় পড়েন মেট্রো যাত্রীরা

Published : May 27, 2024, 11:56 AM IST
Work for underground metro project to start between Kolkata airport and New Barrackpore.

সংক্ষিপ্ত

পার্কস্ট্রিট এসপ্লানেডের মধ্য ট্রাকে জল জমে ছিল। যার ফলে ব্যহত হয় মোট্রোর পরিষেবা এবং সমস্যায় পড়ে মোট্রো যাত্রীরা। 

রেমাল তান্ডবে বেহাল দশা কলকাতা শহরের। রবিবার রাতের সাইক্লোনের জেরে সোমবার সকাল থেকে বেহাল দশা কলকাতা মেট্রোর। যার জেরে সমস্যায় পড়েন মেট্রো যাত্রীরা। জানা গিয়েছে যে, পার্কস্ট্রিট এসপ্লানেডের মধ্য ট্রাকে জল জমে ছিল। যার ফলে ব্যহত হয় মোট্রোর পরিষেবা এবং সমস্যায় পড়ে মোট্রো যাত্রীরা।

এই সমস্যার জন্য দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালানো হচ্ছে মেট্রো। সম্পূর্ণভাবে ট্রেনের পরিষেবা দিতে মেট্রোর ট্রাকের থেকে জল সরানোর চেষ্টা চলছে। যাতে দ্রুত মেট্রো রেলের সম্পূর্ণ পরিষেবা পান যাত্রীরা।

শুধু মেট্রো রেল নয়, কলকাতার রাস্তায় বেশ কিছু জায়গায় জল জমা এবং গাছ উপড়ে পড়েছিল। যুদ্ধকালীন তৎপড়তায় সেই গাছগুলি সরানোর চেষ্টা করেছে কলকাতা পুরসভা।

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
click me!

Recommended Stories

স্নাতক পাস করলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, শুরুতেই বেতন প্রায় ৫০ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
BSNL Recruitment 2026: বিএসএনএল-এ চাকরির সুবর্ণ সুযোগ! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন, রইল বিস্তারিত তথ্য