রাজ্য সরকার অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগ, জেনে নিন কারা আবেদনযোগ্য, রইল বিস্তারিত

Published : Jul 22, 2025, 09:58 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

রাজ্যের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যালয়ে অ্যাকাউন্ট্যান্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৪ থেকে ৮ অগস্ট ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার মিলবে সরকারি চাকরির সুযোগ। রাজ্যের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যালয়ে হবে কর্মী নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার চুক্তি ভিত্তিক নিয়োগ হবে। ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

শূন্যপদ

সদ্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যালয়। জানানো হয়েছে নিয়োগ হবে অ্যাকাউন্ট্যান্ট পদে। শূন্যপদ মাত্র একটি। প্রতি মাসে ১৭ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

যোগ্যতা

অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ হবে রাজ্যের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যালয়ে। সদ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এই পদে আবেদনের জন্য প্রয়োজন নির্দিষ্ট যোগ্যতা। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার প্রয়োজন। প্রার্থীর বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। তেমনই থাকতে হবে কম্পিউটারের কাজের দক্ষতা। সংশ্লিষ্ট বিভাগে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকাতে হবে। তেমনই প্রয়োজনীয় যোগ্যতা জানাতে চাইলে সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

নিয়োগ পদ্ধতি

শীঘ্রই নিয়োগ হবে রাজ্যের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যালয়ে। নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউ-র মাধ্যমে। আগামী ৪ অগস্ট থেকে শুরু হবে নিয়োগ পদ্ধতি। চলবে ৮ অগস্ট পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। এই দিন আবেদন পত্র তো বটেই সঙ্গে নিজের সকল জরুরি তথ্য নিয়ে উপস্থিত হন। কী কী তথ্য প্রয়োজন তা জানতে হলে স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে।

এই পদে কাজে আগ্রহী হলে সবার আগে স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যালয়ের ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে হোমপেজ থেকে বিজ্ঞপ্তি দেখতে পারেন। তাতে উল্লেখ করা আছে কী কী নথি প্রয়োজন। তাই সবার আগে wbslsa.bangla.gov.in ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে দেখে নিন বিজ্ঞপ্তি। প্রকাশ্য আসা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে কী কী নথির প্রয়োজন। শীঘ্রই নিয়োগ হবে অ্যাকাউন্ট্যান্ট পদে।

 

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

শুরুতেই বেতন ৪০ হাজার, NTPC-তে কর্মী নিয়োগ, দেখে নিন কীভাবে আবেদন করবেন
CBSE পরীক্ষা ২০২৬: রিপোর্টিং টাইম থেকে ড্রেস কোড, একের পর এক বদল নিয়ে জারি বিজ্ঞপ্তি