
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় পারমাণবিক শক্তি দফতর অধীনস্থ সংস্থায় চাকরি পাবেন ইঞ্জিনিয়ররা। সংশ্লিষ্ট সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়র, সিনিয়র আর্টিসান পদে হবে নিয়োগ। শূন্যপদ প্রায় ৩১টি। জেনে নিন বিস্তারিত।
নিয়োগ
এবার নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। কেন্দ্রীয় পারমাণবিক শক্তি দফতর অধীনস্থ সংস্থায় চাকরি পাবেন ইঞ্জিনিয়ররা। নিযুক্তদের মুম্বই, নয়া দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই-এ পোস্টিং দেওয়া হবে। প্রথমে নিযুক্ত হবে এক বছরের জন্য। তারপর আরও বাড়বে কাজের মেয়াদ। মেয়াদ বাড়তে পারে দু বছর পর্যন্ত। জেনে নিন সংশ্লিষ্ট পদে কারা কাজের সুযোগ পাবেন।
শূন্যপদ ও যোগ্যতা
এবার একাধিক পদে হবে নিয়োগ। সব পদের আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অফিসার পদে আবেদন করতে পারেন। তাদের কোনও স্বীকৃত সংস্থার ইঞ্জিনিয়ারিং বিভাগে সফটওয়্যার ডিদাইম অ্যান্ড ডেভেলপমেন্ট, কমিউনিকেশন সিস্টেম, কোয়ালিটি কন্ট্রোল, মেন্টেনেন্স অ্যান্ড রিপেয়ার, নেটওয়ার্কিং অ্যান্ড আইটি ইক্যুইমেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। বয়স ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন।
অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়র পদে আবেদনকারীদের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বিষয় ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছের মধ্যে।
সিনিয়র আর্টিসান পদে মেকানিক, ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, ইলেকটরনিক মেকানিক, ইনস্ট্রুমেন্টেশন, রেডিও অ্যান্ড টেলিভিশন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিইট উত্তীর্ণ হতে হবে।
নিয়োগ পদ্ধতি
কেন্দ্রীয় পারমাণবিক শক্তি দফতর অধীনস্থ সংস্থায় চাকরি পাবেন ইঞ্জিনিয়ররা। নিযুক্তদের মুম্বই, নয়া দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই-এ পোস্টিং দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। আগ্রহীরা সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঢঞপ্তি দেখে নিন। বিস্তারত তথ্য মিলবে। বিভিন্ন শহরে আলাদা আলাদা দিন ইন্টারভিউ হবে। তাই আগ্রহী হলে দ্রুত আবেদন করুন।