
Govt Job Alerts: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন উৎসবের মরশুম শুরুর আগে তাদের জন্য সুখবর দিচ্ছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। সংস্থায় প্রচুর শূন্যপদে লোক নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। জানা গিয়েছে, এই সংস্থায় মোট আটজন পেশাদার তরুণ নিয়োগ করা হবে। অনলাইনেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ করা হবে- তরুণ পেশাদার বা ইয়ং প্রফেশনাল নিয়োগ। ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী বিভাগের তরফে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। মোট আটটি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা।
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য কোনও আবেদনকারীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের বিই, বিটেক, এমই অথবা এমটেক ডিগ্রি থাকতে হবে। তবে, আইনে স্নাতক যোগ্যতা থাকলে একটি বিভাগে আবেদন করা যাবে। আর যে কোনও বিষয়ে স্নাতক হলেও দু’টি বিভাগে আবেদন করা যাবে। সে ক্ষেত্রে যদিও এমবিএ ডিগ্রি থাকতে হবে। তবে সবক’টি বিভাগের জন্য অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর। এর জন্য প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে কেরিয়ার অপশনে যেতে হবে। তারপর সমস্ত তথ্য দিয়ে অনলাইনেই আবেদন জানানো যাবে। আবেদন ফি সহ বিস্তারিত বিবরণ জানতে মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।