
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেডে। পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করবে এই সংস্থা। এগজিকিউটিভ ট্রেনি পদে হবে নিয়োগ। গেচ ২০২৭-র নম্বরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং শাখার প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং মেকানিক্যাল- এই চার শাখায় ট্রেনি নিয়োগ করা হবে।
যোগ্যতা
এগজিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল)- পদে আবেদন করতে প্রার্থীদের কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল বা পলিমার বা প্লাস্টিক টেকনোলজি সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং-র ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে।
এগজিকিউটিভ ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন)- পদে আবেদন করতে প্রার্থীদের ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-র অন্তত ৬৫ শতাংশ নম্বর প্রয়োজন।
এগজিকিউটিভ ট্রেনি (ইলেকট্রিক্যাল)- পদে আবেদন করতে প্রার্থীদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং-র ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে।
এগজিকিউটিভ ট্রেনি (মেকানিক্যাল)- পদে আবেদন করতে প্রার্থীদের মেকানিক্যাল, প্রোডাকশন, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-র ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পেতে হবে।
সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার নম্বরে ৫ শতাংশ ছাড় থাকবে। এছাড়া ২০২৬ সালে পাস করা বা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চূড়ান্ত বর্ষে পাঠরত শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
আবেদন ও নির্বাচন প্রক্রিয়া
রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড এগজিকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগ করছে। কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং মেকানিক্যাল শাখায় এই নিয়োগ হবে। প্রার্থীদের অবশ্যই গেট ২০২৭ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে গেট ২০২৭ রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে গেইলের অফিসিয়াল ওয়েবসাইটে আলাদা ভাবে অনলাইনে আবেদন করতে হবে। ১৭ ফেব্রুয়ারি ২০২৭ সকাল ১১টা থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। ১৮ মার্চ ২০২৭-র সন্ধ্যা পর্যন্ত চলবে আবেদন। আবেদন করতে পারবেন অনলাইনে। gailonline.com কিংবা careers.gail.co.in-এ গিয়ে আবেদন করুন। আগ্রহী প্রার্থী হলে দ্রুত করুন আবেদন। শীঘ্রই গেইল ইন্ডিয়া লিমিটেড-এ হবে নিয়োগ।