Govt Job Vacancy: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন কারা আবেদন করতে পারবেন

Published : Oct 06, 2026, 09:26 AM IST
Bank job

সংক্ষিপ্ত

Govt Job Vacancy: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজে চাকরিতে সুবর্ণ সুযোগ। এই মর্মে প্রকাশিত হয়েছে বিস্তারিত বিজ্ঞপ্তি। কারা আবেদন জানাতে পারবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Govt Job Vacancy: পুজোর মুখে চাকরি প্রার্থীদের জন্য দারুণ কাজের সুযোগ। যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের জন্য আবেদন জানাতে পারেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ায়রিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। সেখান থেকেই জানা গিয়েছে যে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজে লোক নিয়োগ করা হবে।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। প্রতি মাসে ৩৫ হাজার ১০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক হতে হবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। প্রার্থী যদি ব্যাচেলর অফ টেকনোলজি বা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হয়ে থাকেন তা হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগামী ১২ অক্টোবর যাদবপুর ক্যাম্পাসে ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে। যদিও তা0র আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশদে জানা যাবে।

ভারতের সুপ্রিম কোর্ট ২৫০টি জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদগুলির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ৭ই অক্টোবর থেকে শুরু হবে এবং আগ্রহী প্রার্থীরা ২৮শে অক্টোবর, ২০২৬, রাত ১১:৫৫ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগটি একটি গ্রুপ বি নন-গেজেটেড পদের জন্য। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট (জেসিএ) পদটি পে ম্যাট্রিক্সের লেভেল ৬-এ অবস্থিত এবং এর প্রাথমিক মূল বেতন প্রতি মাসে ৩৫,৪০০ টাকা, সাথে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও রয়েছে।

সুপ্রিম কোর্টের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ২৫০টি জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদ অস্থায়ী। প্রশাসনিক প্রয়োজন বা রেজিস্ট্রির উপর নির্ভর করে পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে। এই পদগুলির জন্য সংরক্ষণের সুবিধা সুপ্রিম কোর্ট অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস রুলস, ১৯৬১-এর ৪-এ নিয়ম অনুযায়ী পাওয়া যাবে।

এই নিয়োগের জন্য কারা যোগ্য?

প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং একটি স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, কম্পিউটার দক্ষতা এবং প্রতি মিনিটে কমপক্ষে ৩৫ শব্দ টাইপ করার গতি থাকা আবশ্যক। বয়সের ক্ষেত্রে, প্রার্থীদের ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি-এনসিএল, প্রতিবন্ধী এবং প্রাক্তন সৈনিক প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। স্বাধীনতা সংগ্রামীদের নির্ভরশীলরা অতিরিক্ত ৫ বছরের ছাড় পাবেন। এছাড়াও, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Supreme Court Recruitment 2026: সুপ্রিম কোর্ট জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি! দ্রুত আবেদন করুন
Railway Apprentice Recruitment 2026: মাধ্যমিক পাশ হলেই বিনা পরীক্ষায় রেলওয়েতে কাজের সুযোগ মিলতে পারে! অনলাইনে করুন আবেদন!