
Govt Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য দারুণ সুখবর দিচ্ছে বেসিল। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ প্রচুর শূন্যপলদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিু প্রকাশ করেছে কেন্দ্র অধীনস্থ এই সংস্থা। জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে। বেসিলের বেঙ্গালুরুর অফিসে এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় কর্মী নিয়োগ করা হবে- সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হলেও পরে অভিজ্ঞতার ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। ইচ্ছুক প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৫৫ হাজার ২৯২ টাকা। এছাড়াও মিলবে অন্যান্য সুযোগ সুবিধা।
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জুলজি, ফিশারিজ অথবা মেরিন বায়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কীভাবে আবেদন জানাবেন?
উক্ত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বেসিলের ওয়েবসাইটে গিয়ে https://www.becil.com/ এরপর সেখান থেকে হোম পেজের কেরিয়ার অপশনে গেলে মূল বিজ্ঞপ্তিুটি দেখতে পাবেন। তারপর সমস্ত ডকুমেন্টস সহ অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ ১জুন। এছাড়াও আরও বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
এদিকে এবার কাজের সুযোগ মিলবে সরকারি ব্যাঙ্ক এসবিআই-তে। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ। সরকারি ব্যাঙ্কে প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি এই ব্যাঙ্ক।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, শিক্ষানবিশ আইন ১৯৬১-এর নিয়ম অনুযায়ী শিক্ষানবিশ নিয়োগ করা হবে। বাংলা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে নিয়োগ করা হবে। মোট ৭,১০৫ পদে নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হবে ৪৬০ জনকে। অনলাইন পরীক্ষা ও অন্য পদ্ধতিতে কর্মী বাছাই করা হবে। নিযুক্তদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১৫ হাজার টাকা।
প্রশিক্ষণের মেয়াদ এক বছরের। আবেদনের জন্য কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম-এ নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।